তেখালি বাজারে বিজেপি নেতার নামে পোস্টার, ‘বাছুর চোর’ বলে সম্বোধন

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের তেখালি বাজারে বিজেপি নেতার নামে পোস্টার। ‘বাছুর চোর’ বলে সম্বোধন করে বিজেপি নেতা সাহেব দাসের নামে পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা। এলাকা জুড়ে চাঞ্চল্য।পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের(Nandigram) তেখালি বাজারে শুক্রবার সকাল থেকেই বিজেপি নেতা সাহেব দাসের নামে পোস্টার দেখতে পাওয়া যায়। পোস্টারে লেখা খিচুড়ি বিধানসভার ইনচার্জ সাহেব দাস(Saheb Das) তিনি বাছুর চোর।আর খবর চাউর হতেই ছিঁড়ে ফেলা হল সেই পোস্টারগুলি। সাহেব দাস জানান, যদি চুরি হয়েই থাকে আমি কোথায় থেকে চুরি করেছি সেটা জানার জন্যে এফআইআর করেছি,মিথ্যে কাপুরুষের মতো পোস্টার দিয়ে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।

আমি থানায় এফ আই আর(FIR) করেছি। যারা করছে তারা দীর্ঘ ১৫ বছর ধরে শাসন চালিয়েছে। গোকুলনগর অঞ্চলে সামাজিকভাবে বা রাজনৈতিকভাবে পারছেনা বলেই এই ধরনের পোস্টার ছড়ানো হচ্ছে। পরোক্ষভাবে তৃণমূলকে বিঁধলেও বিজেপির জেলা সভাপতি মলয় সিনহা সরাসরি দোষারোপ করেছেন তৃণমূলের দিকে। তবে তৃণমূলের দাবি বাছুর চুরির অভিযোগে করা হয়েছিল নন্দীগ্রাম ২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে।সাধারণ মানুষ এই পোস্টার দিয়েছেন বিজেপির বিরুদ্ধ।তৃণমূল যে লড়াই করছে ,সেই লড়াইতে নন্দীগ্রামের সাধারণ মানুষ শামিল হয়েছেন।

বিজেপি নেতা সাহেব দাস স্পষ্ট দাবি করেন, রাতের অন্ধকারে যারা এই পোস্টার লাগিয়েছে চারদিকে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। কারোর বিরুদ্ধে অভিযোগ আনলে আইনের দ্বারস্থ হতে হয়। অভিযোগ লিপিবদ্ধ করতে হয়। সেসব না করে এইভাবে পোস্টার দিয়ে কারোর ভাবমূর্তি খারাপ করা মানে হলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের ঘটনা ঘটানো। রাতের অন্ধকারে কারা এই ঘটনা ঘটিয়েছে তা পুলিশ তদন্ত করে দেখুক।

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে