বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: এনআইএ-র হাতে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম। বোমাবাজির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। বোমাবাজির ঘটনায় আহত হয়েছিলেন কয়েকজন বিজেপি নেতা। তদন্তে নেমে বৃহস্পতিবার গভীর রাতে তৃণমূল নেতা শামসুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে দাউদপুর এলাকা থেকে।

জানা গিয়েছে, নন্দীগ্রামের দাউদপুরের বাসিন্দা শামসুল ইসলাম। এলাকায় দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত সে। তাঁর বিরুদ্ধে কাঁথি কার্ড ব্যাঙ্ক নির্বাচনের সময়ে নন্দীগ্রামের কাঞ্চননগর দিদারউদ্দিন হাই স্কুলের সামনে বোমাবাজির অভিযোগ উঠেছিল। ওই বোমাবাজিতে বেশ কয়েকজন বিজেপি নেত্রী ও নেতা আহত হয়েছিলেন। সেই সময় শামসুলের বিরুদ্ধে মামলা দায়ের হলেও ধরা যায়নি। রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর এলাকায় গুরুত্ব ও ভয়াবহতা দিকের কথা চিন্তা করে তদন্তের ভার তুলে দেওয়া হয়েছিল এনআইএ-র হাতে। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, এই বোমাবাজির মূল চক্রান্তকারী দাউদপুরের বাসিন্দা শামসুল ইসলাম। ঘটনার পর থেকেই শামসুলের খোঁজে তল্লাশি শুরু করেছিলেন তদন্তকারীরা। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে এনআইএ-র একটি বিশেষ দল বৃহস্পতিবার রাতে অভিযান চালায় দাউদপুরে। অবশেষে তাঁকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

এই ঘটনার পিছনে আর কার কার হাত ছিল এবং কোথা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করা হয়েছিল, তা জানতে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ম্যারাথন জেরা শুরু করেছেন তদন্তকারীরা। বিধানসভা নির্বাচনের আগে তাঁর বাড়িতেও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। বিজেপির অভিযোগ ছিল, নির্বাচনের সময় এলাকায় অশান্তি ছড়ানোর জন্যই বাড়িতে বোমা মজুত করে রাখা হয়েছিল।

অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা

সাতসকালের বৃষ্টিতে সাময়িক স্বস্তিতে শহরবাসী

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?