ফের উত্তপ্ত নানুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, মৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরনো বিবাদকে কেন্দ্র করে চলল গুলি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কীর্ণাহার থানার লডাঙা গ্রামে। অভিযোগ, গুলি চলার পাশাপাশি বাঁশ, লাঠি ধারালো অস্ত্র দিয়ে হামলাও চলে। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের এবং আহত হন দু’পক্ষের ১০ জন।

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শেখ মকসুদ (৪৯)। তিনি গ্রামেরই বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় বছর খানেক আগে স্থানীয় মসজিদে মৌলবি নিয়োগ নিয়ে ঝামেলা শুরু হয়। এছাড়ও দু’পক্ষের বিবাদ ছিল। তা নিয়ে শনিবার (৫ জুন) রাতে পরিস্থিতি তপ্ত হয়ে উঠে। অভিযোগ, শেখ মকসুদ রাতে প্রতিবেশীর বাড়ি থেকে নিজের ঘরে আসছিলেন। সেই সময় তাঁর উপর প্রথমে বাঁশ, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। হাতাহাতি, মারধর শুরু হয়।

আরও পড়ুন-নাবালিকাকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিন

শুধু তাই নয়, মকসুদকে লক্ষ্য গুলি করা হয় বলে অভিযোগ। সেই সময় চিৎকার শুনে ছুটে আসে স্থানীয়রা। উভয়পক্ষই বাঁশ, লাঠি, ধারালো নিয়ে একে অপরের উপর চড়াও হয়। শুরু হয় ব্যাপক মারামারি। দুই পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন বলে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কীর্ণাহার থানার পুলিশ। তারপর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শেখ মকসুদের। মকসুদের মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার

পুজোর মুখে অঘটন, দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিজেপির মণ্ডল সভাপতি

প্রতিপদেই ঘটপুজো, পুরুষদের কাঁধে চড়ে বিসর্জনে যায় মণ্ডল বাড়ির হরগৌরী

কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোয় বিষাদের সুর! বন্ধ সিঁদুর খেলা

কেতন কাণ্ডের ছায়া, বিয়ের কথা শুনেই প্রেমিকাকে খাদে ঠেলে ফেল দিল প্রেমিক

নবান্নের কাছেই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, দুর্ঘটনা নাকি খুন?

সাধুর বেশে রাজ্যে অনুপ্রবেশ, কোচবিহারে গ্রেফতার পঞ্চাশোর্ধ্ব বাংলাদেশি নাগরিক

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশি বোলার

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

হাতিদের প্রাণ বাঁচাতে নিজের লাল টি-শার্ট খুলে ট্রেন থামাল বনকর্মী

দুর্গাপুজোর আগে ফের অভিষেকের ‘দুয়ারে’ পুলিশ, দিল নোটিস

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ