বাগুইআটির পর এবার নরেন্দ্রপুরে কাউন্সিলরের দাদাগিরি, বাড়ি ছাড়া গোটা পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি,নরেন্দ্রপুর: ফের কাউন্সিলরের দাদাগিরি। উত্তর ২৪ পরগনা জেলার বাগুইআটির পর এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুর(Narendrapur)। দোকানে ঢুকে বাবা কে না পেয়ে তার নাবালক ছেলেকে মারধোরের অভিযোগ। দোকানে থাকা দেড় লক্ষ টাকা লুঠের অভিযোগ। গায়ের জোরে দোকানে তালাবন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে কাউন্সিলারের বিরুদ্ধে। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নরেন্দ্রপুর ষ্টেশন রোডে(Narendrapur Station Road) একটি দোকানে ঢুকে হামলা চালানোর অভিযোগ রাজপুর সোনারপুর পুরসভার(Rajpur Sonarpur Municipality) ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মন্ডলের বিরুদ্ধে। জোর করে এই সম্পত্তি দখল করতেই এই হামলা চালানোর অভিযোগ। এর আগেও সুব্রত সরকার নামে এক ব্যবসায়ীর উপর হামলা চালানো হয়। বৃহস্পতিবার ফের তার দোকানে হামলা হয়। কাউন্সিলর নিজে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার সময় সুব্রত সরকারের ছেলে তন্ময় সরকার দোকানে ছিল।

তাকেই মারধোর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন পৌরপিতা ও পৌর পারিষদ সদস্য রঞ্জিত মন্ডল(Ranjit Mandal)। এই ঘটনার পর আতঙ্কে বাড়ি ছাড়া গোটা পরিবার। ভিডিও কাউন্সিলরের দাবি এটা বাংলাদেশ নয় ,তাই যেটি ঘটেছে তা যে কেউ প্রকাশ্যে বলুক। তিনি কোন ভাঙচুর করেননি এবং কাউকে মারধর করেননি। পুলিশ তদন্ত করুক। সত্য প্রকাশ হোক।

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর