নরেন্দ্রপুরে মেলাকে কেন্দ্র করে চলল বোমা ,গুলি ,আহত ১৫

Share:

নিজস্ব প্রতিনিধি,নরেন্দ্রপুর: মেলাকে কেন্দ্র করে উত্তেজনা, গুলি ও বোমাবাজির অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুর থানা এলাকার কামরাবাদ অঞ্চলের কেলেগোড় এলাকায়। যদিও গুলি ও বোমাবাজি হওয়ার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। বার্ষিক শীতলা মায়ের পুজো উপলক্ষে মন্দিরের সামনেই মেলা বসেছিল। অনুষ্ঠানও চলছিল৷ সেখানেই উপস্থিত ছিলেন এলাকার বাসিন্দারা। অন্য পাড়া থেকে কিছু যুবক মেলা দেখতে আসেন।

তারা রাস্তার উপর দাঁড়িয়েছিলেন। এতে সাধারণমানুষ ও বাইকের যাতায়াতের অসুবিধা হচ্ছিল বলে উপস্থিত ভলেন্টিয়াররা তাদের সরে যেতে বলে। তারপরেই এই পাড়ার পেছনদিকে যে পাড়া থেকে কিছু যুবক আসে। তাদের বিরুদ্ধে অভিযোগ ফাঁকা মাঠে তারা বোমা ও গুলি চালায়। জমিতে ধান লাগানো ছিল তা নষ্ট করে, এলাকার বেশ কিছু বাড়িতে ভাঙচুর চালানো হয়। মহিলারাও আক্রমনের হাত থেকে রেহাই পাননি।

খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ আসে। মৌখিক অভিযোগের ভিত্তিতে কয়েকজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় ১০/১৫ জন আহত হয়েছেন। তাদের উপর লোহার রড, দা, লাঠি নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। পুলিশ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলার রুজু করেছে। এই আক্রমণের পেছনে পুরনো কোন শত্রুতা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে  হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা, জমি দেবে সরকার, বড় ঘোষণা শুভেন্দুর

চাকদহে ৩ লক্ষ টাকার ট্যাব উদ্ধার, গ্রেফতার ২

ময়দা মাখা-বেলার ঝামেলা নেই, সন্ধ্যার চায়ের আড্ডা জমান সুজি-আলুর শিঙাড়ায়

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের আগে কোমর বেঁধে মাঠে নির্বাচন কমিশন, প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক

‘বাবা কোনও ভুল কাজ করেনি’, মিলন প্রধানের জামিনের পর যা বলল মেয়ে অরুণিমা

ভাড়া নিয়ে বিবাদ, প্রকাশ্য রাস্তায় চালকের সঙ্গে হাতাহাতি দুই তরুণীর

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা