স্ত্রীর অবৈধ সম্পর্কের জেরে স্বামীর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা

Share:

নিজস্ব প্রতিনিধি,নরেন্দ্রপুর: নিজের স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের অবৈধ সম্পর্ক। তার জেরে প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতো। অবশেষে অভিমানে স্বামী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।পুত্রবধুর পরকীয়া সম্পর্কের জেরেই ছেলের এই পরিনতি বলে অভিযোগ বাবার ৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা(Narendrapur P.S.) এলাকার কালিবাজার(Kalibazar) এলাকায় ৷ মৄত যুবকের নাম রাকেশ হালদার(Raskesh Haldar) ৷ পুত্রবধু মৌমিতা ঢালি ও তার মা মীনা ঢালির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন মৄতের বাবা রবীন হালদার ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্কুলে পড়তে পড়তেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল রাকেশ ও মৌমিতা ৷ তারা বিয়েও করে ৷ বিয়ের কিছুদিন পর থেকেই শুরু হয় সাংসারিক অশান্তি ৷ বাবা ও মাকে ছেড়ে স্ত্রীর বাপের বাড়ি কালিবাজার এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে রাকেশ ও মৌমিতা ৷ রাকেশের বাবা রবীন হালদারের অভিযোগ পুত্রবধু মৌমিতা(Moumita) অন্যের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে ৷ এই নিয়ে দুজনের মাঝেমধ্যে অশান্তিও হত ৷ তার ছেলের উপর মা ও মেয়ে মিলে নির্যাতন চালাত বলেও অভিযোগ ৷

তিনি আরও বলেন, ঘটনা ঘটলেও তাকে কিছু জানানো হয়নি ৷ এই ঘটনার পর থেকে তাদের সাথে কোনও যোগাযোগও করা হয়নি বলে তার অভিযোগ ৷খবর পেয়ে নরেন্দ্রপুর থানার(Narendrapur P.S.) পুলিশ গিয়ে দেহ উদ্ধার করেছে ৷ ময়নাতদন্তের জন্য তা পাঠানো হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷ কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিস সুত্রে খবর ৷ পুলিশ ওই যুবকের স্ত্রী এবং তার শাশুড়িকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় ডেকেছে।

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!