বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

Share:

নিজস্ব প্রতিনিধি: রেলগেট খোলা, অথচ ছুটে আসছে ট্রেন। ভাবুন তো একবার কি বড় বিপদ হতে পারত। চালকের তৎপরতায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা ঘটেনি। ব্যান্ডেল-কাটোয়া শাখার সোমড়া স্টেশনের কাছে কোলোড়া রেলগেটের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের অভিযোগ, ট্রেন আসার সময়ও রেলগেট খোলা অবস্থায় ছিল। পরিস্থিতি বুঝতে পেরে ট্রেন চালক হর্ন বাজিয়ে ট্রেন থামিয়ে দেন। এরপর তড়িঘড়ি গেট বন্ধ করেন গেটম্যান। 

ঘটনার সূত্রপাত স্থানীয়দের রেলগেট পার হওয়ার সময়। তাঁদের দাবি, কোলোড়া রেলগেটের কিছুটা আগে ৩৭৭৫৪ ডাউন কাটোয়া-ব্যান্ডেল লোকাল দাঁড়িয়ে হর্ন দিচ্ছিল। ট্রেনের হর্ন শুনে কেবিন থেকে বেরিয়ে আসেন গেটম্যান। এরপর দ্রুত রেলগেট বন্ধ করা হয়। গেট বন্ধ হওয়ার পরই ট্রেনটি সেখান থেকে বেরিয়ে যায়। স্থানীয়দের আশঙ্কা, গেট খোলা দেখে সাধারণ মানুষ প্রায়ই রেললাইন পারাপার করেন। সেই সময় যদি ট্রেনটি না থামত, তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। তবে চালকের সতর্কতায় এবার কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা জিরাট স্টেশন মাস্টারের কাছে গিয়ে অভিযোগ জানান। গেটম্যানের দায়িত্বে গাফিলতি হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন: বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই বিপত্তি! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

উল্লেখ্য, গত ১৭ জুলাই মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশন ও গোবিন্দপুর রেলগেটের মাঝে খোলা লেভেল ক্রসিংয়ে প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় একটি পুলকারের পাঁচ স্কুলপড়ুয়ার মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় গেটম্যানকে গ্রেফতার করা হয়। সেই ঘটনার পর ফের একই ধরনের অভিযোগ সামনে আসায় রেলগেটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

চলন্ত ট্রেনে ডাকাতির চেষ্টা ব্যর্থ, জিআরপির হাতে গ্রেফতার পুলিশের অস্থায়ী হোম গার্ড-সহ ২

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

পুলিশকে টেনে বের করে পেটানোর হুমকি, কাঠগড়ায় হরিণঘাটার বিজেপি বিধায়ক

ময়দা নয়, সেদ্ধ আলু দিয়েই তৈরি হবে মুচমুচে জিলিপি! রইল রেসিপি

শ্রীরামপুরে ‘কঠিন’ শর্তে মমতাকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট

ডিগবাজিতে লাভ হচ্ছে না! ভুয়ো চিকি‍ৎসক রেজিস্ট্রেশন মামলায় গ্রেফতার হচ্ছেন নির্মল মাজি?

স্বাদ বদলাতে চটজলদি বানিয়ে ফেলুন ইন্দোনেশিয়ান টক-মিষ্টি স্যালাড, রইল প্রণালী

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

নবান্ন থেকে পাততাড়ি গুটিয়ে মহালয়ের আগেই মহাকরণে ফিরছেন মুখ্যমন্ত্রী

মন্দির-মসজিদ-গুরুদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ হচ্ছে, শিগগিরই আসছে আইন

পুজোর আগে পর্যটকদের বড় ধাক্কা! গরুমারায় ফের চালু প্রবেশমূল্য, কত খরচ জানেন?

বিয়ে হয়েছিল মাত্র ১৭ দিন, আমেরিকায় রহস্যজনক মৃত্যু ভারতীয় তরুণের

যৌন লালসার শিকার চার বছরের শিশু! গ্রেফতার পড়শি ৮৫ বছরের বৃদ্ধ