গৌতম দেবকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য,বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সরব জেলা তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: নির্বাচনের উত্তাপ বাড়ার সাথে সাথেই শিলিগুড়িতে শুরু হল রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ি। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের(Sankar Ghosh) বিরুদ্ধে তৃণমূল প্রার্থী তথা বর্ষীয়ান নেতা গৌতম দেবকে(Goutam Deb) নিয়ে ‘কুরুচিকর’ ও ‘অপমানজনক’ মন্তব্যের অভিযোগ তুলল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। সোমবার শিলিগুড়ির জেলা দলীয় কার্যালয়ে এক জরুরি সাংবাদিক বৈঠক করে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান তৃণমূল নেতৃত্ব।​

সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের মুখপাত্র বেদব্রত দত্ত, সুপ্রকাশ রায় হয় এবং সুস্মিতা বসু মৈত্র। বিজেপি প্রার্থীর প্রচার শৈলী নিয়ে প্রশ্ন তুলে বেদব্রত দত্ত বলেন,​”বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ ভোট প্রচারের নামে শহরের বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব গৌতম দেবের বিরুদ্ধে লাগাতার কুৎসা রটাচ্ছেন। একজন অভিজ্ঞ নেতার বিরুদ্ধে এ ধরনের অশালীন ও কুরুচিকর মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। ​তৃণমূল নেতৃত্বের দাবি, শঙ্কর ঘোষ ব্যক্তিগত আক্রমণ করে নির্বাচনী পরিবেশ কলুষিত করছেন। পাল্টা জবাবে তৃণমূল মুখপাত্র শিলিগুড়ি(Siliguri) শহরের উন্নয়নে গৌতম দেবের দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন।​গৌতম দেবের অভিজ্ঞতা ও কাজের রেকর্ডই তার সবথেকে বড় পরিচয়। ​নেতিবাচক প্রচার বা কুৎসা করে মানুষের মন জয় করা সম্ভব নয়। ​শিলিগুড়ির সাধারণ মানুষ উন্নয়নের নিরিখেই ব্যালট বক্সে এর যোগ্য জবাব দেবেন।রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া ​তৃণমূলের স্পষ্ট বার্তা, তারা কাদা ছোঁড়াছুঁড়িতে বিশ্বাসী নয়, বরং উন্নয়নের রাজনীতিতেই ভরসা রাখছে। তবে ভোটের ঠিক আগে এই ‘ব্যক্তিগত আক্রমণ’-এর ইস্যু যে শিলিগুড়ির রাজনৈতিক সমীকরণকে আরও তপ্ত করে তুলল, তা বলার অবকাশ রাখে না।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক