ব্যাঙ্ক ধর্মঘটের প্রথমদিনেই ভোগান্তি গ্রাহকদের, বহু এটিএমে নেই টাকা!

বৃহস্পতিবার কলকাতা শহরের বেশিরভাগ এটিএমে দেখা গেল টাকা নেই। ফলে একের পর এক এটিএম ঘুরছেন সাধারণ মানুষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU) দুদিনের ধর্মঘটের ডাক দিয়েছে। বৃহস্পতিবার প্রথম দিনেই যার ব্যাপক প্রভাব পড়ল গোটা দেশজুড়ে। সারা দেশের প্রায় ৯ লক্ষ ব্যাঙ্ক কর্মচারি এদিন ধর্মঘটে সামিল হয়েছেন। রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রতিবাদেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ফলে ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্ম ব্যহত হল এদিন। আগামিকালও ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্ম হবে না। যদিও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) সহ বেশিরভাগ ব্যাঙ্ক ইতিমধ্যেই চেক ক্লিয়ারেন্স এবং ফান্ড ট্রান্সফারের মতো ব্যাঙ্কিং পরিষেবার উপর ধর্মঘটের সম্ভাব্য প্রভাব সম্পর্কে তাদের গ্রাহকদের সতর্ক করে দিয়েছে।

অপরদিকে এটিএম পরিষেবা নিয়ে কিছু বলা না হলেও বৃহস্পতিবার কলকাতা শহরের বেশিরভাগ এটিএমে দেখা গেল টাকা নেই। ফলে একের পর এক এটিএম ঘুরছেন সাধারণ মানুষ। যদিও ব্যাঙ্কগুলি আগেই জানিয়ে দিয়েছে হাসপাতালে বা তার আশেপাশে যেই এটিএমগুলি রয়েছে, সেগুলি এই ধর্মঘটের আওতায় থাকবে না। ফলে ওই এলাকায় এটিএমগুলিতে টাকা তোলার লাইন দীর্ঘ হয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার দুদিনের ব্যাঙ্ক ধর্মঘটের পর শনিবার ব্যাঙ্ক খোলা থাকলেও রবিবার ফের বন্ধ ব্যাঙ্ক। ফলে ভোগান্তি আরও বাড়তে চলেছে গ্রাহকদের। উল্লেখ্য, ২০২১-২২ সালের বাজেটে, কেন্দ্রীয় সরকার দুটি সরকারী ব্যাঙ্ককে বেসরকারীকরণের প্রস্তাব করে। তার প্রস্তুতিও শুরু করেছে সরকার। এরই প্রতিবাদে চলছে ধর্মঘট।

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর