চা বাগানে ৫ সপ্তাহ ধরে মজুরি না পেয়ে নকশালবাড়িতে বিক্ষোভ শ্রমিকদের

Share:

নিজস্ব প্রতিনিধি,নকশালবাড়ি: কাজ করেও হাতে পায়নি মজুরি। কাজের মজুরি না পাওয়ায় এবার কাজ বন্ধ রেখে নকশালবাড়িতে বিক্ষোভে ফেটে পড়লেন চা শ্রমিকরা। নকশালবাড়ির(Naxalbari) অটল চা বাগানের সাতভাইয়া ডিভিশনে চাপাতা তোলার কাজ বন্ধ করে ম্যানেজার অফিসের সামনে বিক্ষোভ দেখান শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ গত ৫ সপ্তাহ ধরে মজুরি দিচ্ছে না বাগান কর্তৃপক্ষ। মজুরির দাবি করলে টালবাহানা করা হচ্ছে। এই অবস্থায় ঘর ও স্কুলের ফিস (School Fees)দিতে হিমসিম খেতে হচ্ছে গোটা বাগানের শ্রমিকদের। তাদের পরিবারদের চরম কষ্টের মধ্যে দিন যাপন করতে হচ্ছে।

অন্যত্র কাজে গেলে নোটিশ দিয়ে হুমকি দিচ্ছে বাগান কর্তৃপক্ষ বলেও অভিযোগ। রবিবার সকাল থেকেই বাগানের পাতা তোলার কাজ বন্ধ রেখে বিক্ষোভে ফেটে পড়েন চা শ্রমিকরা। এই ডিভিশনের ৫০০০জন মজুরি পাইনি। তবে ক্যামেরার সামনে মুখ না খুললেও দ্রুত সমস্যা সমাধানের দাবি ম্যানেজারের। আর্থিক সংকটের মধ্যে বাগান চলছে। সমস্যা সমাধান হবে এই আশা রাখছেন চা বাগানের বিক্ষোভরত শ্রমিকরা। তবে বিক্ষোভ দেখালোও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে,তীব্র গরম পড়তে না পড়তেই ডুয়ার্সের বিভিন্ন চা বাগান এলাকায় বিষধর সাপের উপদ্রব শুরু হয়েছে। শনিবার ডুয়ার্সের মেটিলি ব্লকের শ্রমিক মহল্লা থেকে উদ্ধার হয়েছিল বিশাল আকৃতির কিং কোবরা। জানা গেছে, জলপাইগুড়ি জেলার মেটিলি ব্লকের ইয়ংটং চা বাগানের(Tea Garden) ফাগু লাইনের একটি বাড়িতে বিশাল আকৃতির কিং কোবরা সাপ দেখা যায়। সাপটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির সদস্যরা। এরপর খবর দেওয়া হয় সর্বপ্রেমী দিবস রায়কে। তিনি ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার মধ্যে সাপটি উদ্ধার করেন। পরবর্তীতে খুনিয়া রেঞ্জের বন কর্মীদের সহযোগিতায় সেই ১২ ফুট দৈর্ঘ্যের কিং কোবরা সাপটিকে জঙ্গলের নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেওয়া হয়। প্রসঙ্গত, এর আগে ডুয়ার্সের মালবাজার, বানারহাট, নাগরাকাটা সহ বিভিন্ন এলাকায় একাধিক বিষাক্ত কিং কোবরা(Kingh Cobra) সাপ উদ্ধারের ঘটনা ঘটেছিল।যদিও এইবারের কিং কোবরা উদ্ধারের ঘটনায় এলাকাবাসী কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক