জঙ্গলমহলের নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল দেড় ঘন্টার অপারেশনে তাক লাগিয়ে দিল

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: দুর্ঘটনা জনিত কারণে হাঁটু কিংবা কোমরের জয়েন্ট রিপ্লেসমেন্ট প্রয়োজন হলেই সাধারণ পরিবারকে ছুটতে হয় বেসরকারি কোন নার্সিংহোম কিংবা দুরবর্তী কোন সরকারি হাসপাতালে বা পাশের রাজ্য ওড়িশাতে।এই সমস্ত চিকিৎসা নিতে গেলে রোগীর পরিবারের হয়রানির পাশাপাশি গুনতে হয় মোটা অঙ্কের টাকা।তবে হাড়ের চিকিৎসার ক্ষেত্রে খুশির খবর শোনাল ঝাড়গ্রাম জেলার ওড়িশা সীমান্ত লাগোয়া নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতাল(Nayagram Hospital)।এই হাসপাতালেই এখন পাওয়া যাচ্ছে হাঁটু ও কোমরের হাড় রিপ্লেসমেন্ট এর সুবিধা।

সেরকম একটা সফল অস্ত্রোপচার করল এই হাসপাতাল। প্রায় দেড় ঘণ্টা অপারেশন এর পর এক রোগীর হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট করলেন নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক ডাক্তার শান্তনু পট্টনায়েক।জানা গিয়েছে,গত প্রায় এক মাস আগে জঙ্গলে পাতা সংগ্রহ করে বাড়ি ফেরার পথে সাইকেল থেকে পড়ে গিয়ে কোমরের হাড় ভাঙ্গে ঝাড়েশ্বর মাঝি নামে এক বছর ৫৭ ব্যক্তির। রোগীর বাড়ি নয়াগ্ৰাম ব্লকের মড়াপাদা গ্রামে ‌।

পরে তাকে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসক ডক্টর শান্তনু পট্টনায়েক এর কাছে এলে চিকিৎসা শুরুর পর জানা যায় রোগীর হিমোগ্লোবিন এর সমস্যা রয়েছে। যার কারণে রক্ত দিয়ে রোগীর হিমোগ্লোবিন স্বাভাবিক করতে হবে।সেই মতো রোগিকে গত ৭ দিন আগে ভর্তি করে রক্ত দিয়ে স্বাভাবিক হতেই হাসপাতালের অ্যানাসথেসিয়া বিভাগের চিকিৎসক ডক্টর শুভঙ্কর সামন্তের ফিট সার্টিফিকেট পাওয়ার পর হাসপাতালে হয় ঝাড়েশ্বর মাঝির কোমরের অপারেশন।সফল অস্ত্রোপচার(Operation) এর পর খুশি রোগীর পরিবার।

পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন করে পালাল স্বামী, চাঞ্চল্য রিষড়ায়

সর্ষের সুগন্ধে জমে উঠুক দুপুরের ভোজ, বানিয়ে নিন বাঙালির প্রিয় ‘ভেটকি পাতুরি’

শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ আঁশফল, ম্যাজিক দেখতে পাবেন

মন্দিরে পুজো দিতে গিয়ে বাঁদরের আতঙ্কে পাহাড়ের চূড়া থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু নববধূর

তারাতলার অভিশপ্ত গোডাউনে নিভে গেল ৩ ভাইয়ের প্রাণ! ঘি-মন্নুর পর মিলল শিরচাঁদের দেহ

ফোনেই মুশকিল আসান, জনতার সমস্যা সমাধানে অগ্নিমিত্রার নয়া উদ্যোগ, চালু হচ্ছে ‘মুখোমুখি’

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কন্ডোম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর