আর দেখা যাবে না বলিউড তারকাদের বিজ্ঞাপন, বাসের ভোল বদলাতে কড়া পদক্ষেপ NBSTC-র

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জনস্বার্থ ও সরকারি বিধিনিষেধকে গুরুত্ব দিয়ে বড় সিদ্ধান্ত নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC)। এনবিএসটিকএর অধীন চলাচল করা পুরোনো বাসগুলির গায়ে থাকা পানমশলা ও গুটখা জাতীয় সমস্ত বিজ্ঞাপন দ্রুত সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের কোনও স্বাস্থ্যবিরোধী বিজ্ঞাপন আর বাসে লাগানো হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।

নিগম সূত্রে খবর, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অধীনে বর্তমানে প্রায় ৭০০ টি বাস চলাচল করে। এর মধ্যে প্রায় ১৫০ টি বাসে পানমশলা বা গুটখা সংস্থার বিজ্ঞাপন ছিল। এক সময় এক বিজ্ঞাপনগুলি থেকে বছরে প্রায় ৪০ লক্ষ টাকা আয় হলেও সাম্প্রতিক কালে সেই আয় বেড়ে দাঁড়ায় প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকায়। তবুও আর্থিক লাভের চেয়ে জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে এই কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নিগম কর্তৃপক্ষ।

পার্থ প্রতিম রায় বলেন, “এইসব বিজ্ঞাপন থেকে আমরা উল্লেখযোগ্য রাজস্ব পেয়েছি ঠিকই,কিন্তু মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয়। এমন কোনও বিজ্ঞাপন আর আমাদের বাসে রাখা হবে না। যেসব বাসে এখনও এই ধরনের বিজ্ঞাপন রয়েছে, সেগুলি খুলে ফেলার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।”

আরও পড়ুন: স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে ৪২ পদে ১০ হাজার কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার

উল্লেখ্য, কয়েক বছর আগে আয় বাড়ানোর লক্ষ্যে বাসের গায়ে বিজ্ঞাপন দেওয়ার জন্য টেন্ডার দেখে দুটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দিয়েছিল NBSTC। সেই সময় সাবান, শ্যাম্পু, বিস্কুটের মত পণ্যের পাশাপাশি গুটখা ও পানমশলার বিজ্ঞাপনও ব্যাপকভাবে দেখা যেত। তবে বিভিন্ন সামাজিক সংগঠনের আপত্তি এবং সরকারি নির্দেশিকা মেনে এবার সেই পথ থেকে সরে আসছে নিগম।

রাজ্য সরকার পরিবহণ নিগমগুলিকে ভর্তুকি দেওয়ার পাশাপাশি নিজস্ব আয় বৃদ্ধির কথাও বলে। কিন্তু স্বাস্থ্যবিরোধী বিজ্ঞাপন কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এই নীতিকেই অনড় থাকছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। আগামী দিনে নিগমের বাসে আর দেখা যাবে না পানমশলা, গুটখা বা সিগারেটের মতো ক্ষতিকর পণ্যের বিজ্ঞাপন।

পুজোয় নতুন ফোন কিনতে চান? সস্তায় মিলছে 10000mah ব্যাটারিযুক্ত Realme P4 Power

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়ার পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

ডাল-ভাতেই লুকিয়ে ম্যাজিক? নিরামিষ প্লেটেই মিলবে ভরপুর প্রোটিন

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

পুজোর আগে সস্তায় ৫৫ ইঞ্চির Mini LED স্মার্ট টিভি আনল Kodak

পুজোয় অফবিট ট্যুর, গহীন অরণ্যের মাঝে ঘুরে আসুন মারোমার জঙ্গল

শুধু স্বাদ নয়, শরীরের জন্যও উপকারী! ত্বকের সুরক্ষায় কার্যকরী এই ফল

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে