আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টিকিট কাটতে খুচরোর সমস্যা অতীত, যাত্রীদের সুবিধার্থে এবার স্মার্টকার্ড চালু করছে NBSTC

নিজস্ব প্রতিনিধি: বাসে যাতায়াতের জন্যে পকেটে অলওয়েজ খুচরো রাখতেই হয় নিত্যযাত্রীদের। যদি ভুলেও ১০০ টাকার নোট ধরিয়ে দিলেন, তাহলে সঙ্গে সঙ্গেই বাস থেকে নামিয়ে দিতে দ্বিধা করেন না কন্ডাক্টররা। বাসের এই ভাড়ার সমস্যা নিয়ে নিত্যদিন ক্ষোভ প্রকাশ করছেন যাত্রীরা। এছাড়া দূর পাল্লার বাসগুলিতেও টিকিট কাটার জন্যে লম্বা লাইনের ঝক্কি থাকে। বিশেষ করে, নর্থ বেঙ্গলে অনেকেই ট্রেনের বিকল্পে বাসে যান। কারণ চটজলদি ঘুরতে যাওয়া বা অন্য কাজে যাওয়ার দরকার হলে ট্রেনের টিকিট পাওয়া সমস্যা হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে বাস চিন্তা দূর করে। কিন্তু সেই টিকিট কাটা নিয়েও মাঝে মধ্যেই ঝক্কি পোহাতে হয় যাত্রীদের। বিশেষ করে খুচরো নিয়ে সমস্যায় পড়তে হয়। এবার এই সকল সমস্যা থেকে মুক্তি মিলবে। জোড়া সমস্যার সমাধানে স্মার্ট কার্ড চালু করতে চলেছে NBSTC (North Bengal State Transport Corporation)।

যদিও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের জলপাইগুড়ি ডিপো কর্তৃপক্ষ জানিয়েছেন, স্মার্ট কার্ডের ব্যবস্থা এই প্রথম নয়। এর আগেও স্মার্টকার্ড চালু হয়েছিল। কিন্তু বছর তিনেক আগে তা বন্ধ হয়ে যায়। তবে আবার তা চালু হচ্ছে। এতে একদিকে যেমন যাত্রীদের সুবিধা হবে, তেমনই রোজ কাউন্টারে খুচরোর নিয়ে ঝামেলা হবেনা। এর জোগান থেকে মুক্তি মিলবে নিগম কর্তৃপক্ষের। এই বিষয়ে NBSTC-র জলপাইগুড়ি ডিপো ইনচার্জ শ্যামল দাস জানিয়েছেন, শীঘ্রই যাত্রীদের জন্যে স্মার্টকার্ড চালু হচ্ছে। এখনও দিনক্ষণ ঠিক করা হয়নি। খুব শীঘ্রই চালু হবে। এতে ভাড়ায় খুচরো ও অন্যান্য সমস্যা অনেকটা মিটে যাবে। লাইনেও দাঁড়াতে হবেনা।

অন্যদিকে জলপাইগুড়ির ডিপো কর্মীরা জানিয়েছেন, এখান থেকে শিলিগুড়ি রুটে সবচেয়ে বেশি পরিষেবা দেওয়া হয়। রোজ প্রায় ৩ হাজার যাত্রী যাতায়াত করেন। জলপাইগুড়ি-হলদিবাড়ি রুট এবং ডুয়ার্সের বিভিন্ন রুটেও কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন। শিলিগুড়ি থেকেও পরিষেবা দেওয়া হয়, আবার জলপাইগুড়ি থেকেও বাসের পরিষেবা দেয় NBSTC।এবার সকল যাত্রীদের সুবিধার্থে স্মার্ট কার্ড চালু করছে NBSTC। ইতিমধ্যেই সব ব্যবস্থা হয়ে গিয়েছে বলে নিগম সূত্রে খবর। ভোটের ফলাফল ঘোষণার হওয়ার পর যে কোনও দিন স্মার্ট কার্ড চালু হওয়ার ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

আবার ইডির তলব রথীন ঘোষকে, ভোট গণনার পরই হাজির হতে হবে

গ্যাস সঙ্কটে বন্ধ ছিল ভোগ বিতরণ, বর্গভীমা মন্দিরে পুণ্যার্থীদের জন্য বড় পদক্ষেপ

বলাগড়ে সময়মত অচৈতন্য মহিলাকে হাসপাতালে পৌঁছে প্রাণ বাঁচালেন পুলিশ অফিসার

মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবারের ১৫ বুথে শনিবার ফের ভোট

ভোট গণনা দোরগোড়ায়, ইসলামপুরে বোমাতঙ্কের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে কি করছিলেন মমতা? দিল্লিতে রিপোর্ট পাঠালেন ডিইও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ