নতুন বছরের শুরুতেই কোচবিহার-শিলিগুড়ি থেকে একাধিক বাস চালু করছে NBSTC

Share:

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: করোনার জেরে দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল উত্তরবঙ্গ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্দেশীয় রুটের বাস। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (NBSTC) জানিয়েছে, নতুন বছরের শুরুতেই কোচবিহার-শিলিগুড়ি থেকে একাধিক বাস চালু করা হচ্ছে। এমনকি আন্তর্জাতিক রুটে শিলিগুড়ি-কাটমান্ডু রুটের বাসও চালু করা হবে। NBSTC জানিয়েছে, দীর্ঘদিন বন্ধ থাকার পর জানুয়ারি থেকে ফের চলবে কোচবিহার থেকে অসমের গুয়াহাটি, ধুবড়ি ও বঙ্গাইগাঁও রুটের বাস। করোনা পূর্ববর্তী সময় উত্তরবঙ্গের একাধিক শহর থেকে অসম, বিহারের একাধিক শহরের মধ্যে দূরপাল্লার বাস চালাত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। এরমধ্যে অসমের গুয়াহাটি, ধুবড়ি ও বঙ্গাইগাঁও যেমন রয়েছে তেমনই বিহারের পূর্ণিয়ার মতো শহরও রয়েছে।

NBSTC সূত্রে খবর, বহু পুরনো রুটে আবার গড়াবে বাসের চাকা। এরমধ্যে আলিপুরদুয়ার থেকে অসমের ধুপড়ি পর্যন্ত বাস চালু হয়েছে ডিসেম্বরের শেষ সপ্তাহেই। এবার আগামী সপ্তাহের মধ্যেই চালু হবে গুয়াহাটি, বঙ্গাইগাঁও রুটের বাস। উত্তরবঙ্গের কয়েকটি জেলার বাসিন্দাদের এই রুটগুলিতে ফের বাস চালু করার দাবি ছিল। সেইমতো ঠিক হয়েছে, কোভিডবিধি মেনে ফের চালু হবে বাসগুলি। অপরদিকে, আপাতত সপ্তাহে তিনদিন শিলিগুড়ি-কাটমান্ডু রুটে আন্তর্জাতিক বাসটি চলছে। দীর্ঘ ২০ মাস বন্ধ থাকার পর গত সপ্তাহেই চালু হয়েছে বাসটি। মঙ্গলবার বৃহস্পতিবার ও শনিবার বাস শিলিগুড়ি থেকে দুপুর ৩টেয় বাসটি কাটমান্ডুর উদ্দেশ্যে রওনা দেবে বাসটি। আর ফিরতি পথে সোম, বুধ ও শুক্রবার কাঠমাণ্ডু থেকে বাস শিলিগুড়ির উদ্দেশে রওনা দেবে। যাত্রীদের খরচ পড়বে মাথা পিছু ১৫০০ টাকা। এই বাস চালু হওয়ায় পর্যটকরা অনেক কম খরচে নেপাল ভ্রমণ করতে পারবেন বলেই মনে করছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে