‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

প্রকাশিত হয়েছে নিট-ইউজি পরীক্ষার ফলাফল। তালিকায় রাজ্যের প্রথম সব্যসাচী লস্কর। দেশের মেধা তালিকায় তাঁর র‍্যাঙ্ক ৩৫। সোনারপুর আচার্য প্রফুল্ল নগরের বাসিন্দা সব্যসাচী।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত হয়েছে নিট-ইউজি পরীক্ষার ফলাফল। তালিকায় রাজ্যের প্রথম সব্যসাচী লস্কর। দেশের মেধা তালিকায় তাঁর র‍্যাঙ্ক ৩৫। সোনারপুর আচার্য প্রফুল্ল নগরের বাসিন্দা সব্যসাচী। তাঁর এমন সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি সকলেই। সম্প্রতি রাজ্য জয়েন্ট এন্ট্রান্সেও নবম স্থান অর্জন করেছিল সব্যসাচী। ছোট থেকেই পড়াশোনায় মেধাবী সব্যসাচী। ২০২৪ সালে বিডিএম ইন্টারন্যাশনাল থেকে সিবিএসই বোর্ডের অধীনে মাধ্যমিকে উত্তীর্ণ হয় সে। ৫০০ তে ৫০০, তাঁর রেজাল্ট রীতিমতো চমকে দিয়েছিল সবাইকে। অঙ্ক তাঁর প্রিয় বিষয়, তবে সমস্ত বিষয়ই খুঁটিয়ে পড়তে ভালবাসে সে। পড়াশোনার বাইরে আর কী কী গুণ আছে সব্যসাচীর?

জানা গিয়েছে, আঁকতে ও গাইতে ভালবাসে সব্যসাচী। এমনকী রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতিও গাইতেও পারে সে। তবে পড়াশোনার চাপের কারণে শাস্ত্রীয় সঙ্গীতের নিয়মিত চর্চা না থাকলেও রবীন্দ্র সঙ্গীত ও নজরুলগীতি বেশি গাইতে ভালবাসে সে। এছাড়া পোর্ট্রেট আঁকতে ভালবাসে সে। পারিবারিক দিকে সব্যসাচীর বাবা একজন বেসরকারি ব্যাঙ্কের সিভিল ইঞ্জিনিয়ার এবং মা অতুলকৃষ্ণ রায় বিদ্যায়তন ফর গার্লসের আ্যসিস্ট্যান্ট শিক্ষিকা। স্বাভাবিকভাবেই ছেলের এই সাফল্যে ভীষণ খুশি তাঁরা। তবে পরীক্ষার প্রস্তুতি কেমন ছিল সব্যসাচীর? তাঁর কথায়, সমস্ত বিষয় গভীরভাবে খুঁটিয়ে পড়ার অভ্যাস গড়ে তুলতে হয়েছে তাঁর। পড়ার অত চাপ ছিল না ঠিকই কিন্তু সবকিছু নিখুঁতভাবে পড়তে হয়েছে তাঁকে। এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে সব প্রশ্ন শেষ করার অভ্যাসও করতে হয়েছে তাঁকে।

সব্যসাচীর এই সাফল্যে খুশি স্থানীয়রাও। তাঁরা বলেছেন, সব্যসাচী ছোট থেকেই পড়াশোনায় ভাল। পড়াশোনার প্রতি তাঁর ভালবাসা মুগ্ধ করত সবাইকে। প্রতিটি পরীক্ষার ফলাফল দারুণ করত সে। নিউ ইউজিতে সাফল্য পেয়ে আবারও সে বুঝিয়ে দিল, আসলেই সে রত্ন। ভবিষ্যতে আরও ভাল কিছু উপহার দেবে সে, সেটাতেই আশাবাদী তাঁরা।

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ

বাঁকড়া মসজিদ চত্বরে কড়া নিরাপত্তা, পিছু হটলেন সিদ্দিকুল্লা চৌধুরী