বাড়িতে একা পেয়ে তরুণীকে শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল সদস্যের ভাইপো

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূল সদস্যের ভাইপোর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মদারাট এলাকায়। বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে ওই পরীক্ষার্থীর শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। পুলিশ তদন্ত শুরু করেছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বারুইপুর থানার মদারাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মোমিন পৈলানের ভাইপো আকাশ পৈলান দীর্ঘদিন ধরেই ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করত বলে অভিযোগ। পরিবারের দাবি, ঘটনার দিন সকালে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত জোর করে বাড়িতে ঢোকে। এরপর ওই পরীক্ষার্থীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ওই ছাত্রী চিৎকার শুরু করলে পাশের বাড়িতে থাকা তাঁর মা ছুটে আসেন। অভিযোগ, মেয়েকে বাঁচাতে গেলে তাঁর উপরও চড়াও হয় অভিযুক্ত। এরপর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছলে সেখান থেকে পালিয়ে যায় বলে দাবি পরিবারের।

আরও পড়ুনঃ শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে নির্যাতিতার পরিবারের সদস্যরা বারুইপুর থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্ত বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫