শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আদালতের নির্দেশে অবশেষে নিজের জমি ফিরে পেলেন উত্তর ২৪ পরগনার হাসনাবাদের বেনা গ্রামের এক বাসিন্দা। অভিযোগ, তৃণমূলের দুই স্থানীয় নেতা আব্দুর রশিদ গাজী ও হাসান গাজী জোর করে তাঁর জমির একটি অংশ দখল করে সেখানে ঢালাই রাস্তা তৈরি করেছিলেন। আদালতের নির্দেশের পর সেই রাস্তা ভেঙে জমি প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে হাসনাবাদ থানার পুলিশ।

অভিযোগকারী আব্দুর রহিম গাজীর দাবি, তাঁর জমির পাশেই থাকেন অভিযুক্ত দুই তৃণমূল নেতা। তাঁদের বাড়িতে যাতায়াতের জন্য পর্যাপ্ত চওড়া রাস্তা না থাকায় জোরপূর্বক তাঁর জমির একটি অংশ দখল করে রাতারাতি ঢালাই রাস্তা তৈরি করা হয়। তিনি ও তাঁর পরিবারের সদস্যেরা বাধা দিতে গেলে তাঁদের মারধর করা হয় বলেও অভিযোগ। অভিযোগ, সেই সময় পরিবারের মহিলা সদস্যদেরও নিগ্রহের শিকার হতে হয়।স্থানীয় স্তরে একাধিক বার অভিযোগ জানিয়েও কোনও সমাধান না মেলায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন আব্দুর রহিম গাজী। মামলার শুনানির পর আদালত জমি দখলমুক্ত করার নির্দেশ দেয়। সেই নির্দেশ কার্যকর করতে প্রশাসনের উপস্থিতিতে দখল করা ঢালাই রাস্তা ভেঙে জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুনঃকবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

যদিও এই ঘটনায় যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই আব্দুর রশিদ গাজী ও হাসান গাজীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকালীন তাঁরা বাড়িতে ছিলেন না বলে জানা গিয়েছে। ফলে অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি। আদালতের নির্দেশ কার্যকর হওয়ায় এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের