ছোঁয়া যাবে না মা তারা’কে, ভক্তদের দুঃসংবাদ শোনাল তারাপীঠ মন্দিরের নয়া কমিটি

বুধবার (১ জুলাই) এই বিষয়ে মন্দিরে একটি বিশেষ বৈঠক ডাকা হয়েছিল। সেখানেই মৌখিক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারাপীঠের নতুন মন্দির কমিটি গঠন করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূমের প্রসিদ্ধ সিদ্ধপীঠ ‘তারাপীঠ’, শুধু রাজ্য নয়, দেশজুড়ে খ্যাত। মায়ের টানে বিদেশ থেকেও ভক্তরা ছুটে আসেন তারা মায়ের মন্দিরে। বিশেষ দিনগুলোতে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এই মন্দিরে। কোনও কোনও সময়ে ভিড় এতটাই উপচে পড়ে, যা নিয়ন্ত্রণে রীতিমতো পুলিশ মোতায়েন করতে হয়। এছাড়া মন্দির সুন্দরভাবে পরিচালনার জন্যে রয়েছে বিশেষ কমিটি। মন্দিরের সমস্ত সেবায়েতের ভোটের প্রক্রিয়ার মাধ্যমে এই কমিটি তৈরি হয়। তাও ১৫ বছর ধরে কেটে গিয়েছে। তৃণমূল শাসনের আমলে কোনও নতুন কমিটি তৈরি হয়নি বলে দাবি মন্দির সেবায়েতের একাংশের। তবে বিধানসভা নির্বাচনে রাজ্যের পালাবদল হয়েছে। নতুন সরকারের দায়িত্বে এসেছে বিজেপি। তাই এখন মন্দির সেবায়েতের একাংশের দাবি, পালাবদল হয়েছে, এবার ১৫ বছর ধরে থাকা মন্দির কমিটি সর্বসম্মতি ক্রমে ভেঙে নতুন কমিটি গঠন করা হোক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমস্ত মন্দির কমিটিকে স্বচ্ছভাবে কাজ করতে বলেছেন।

গতকাল বুধবার (১ জুলাই) এই বিষয়ে মন্দিরে একটি বিশেষ বৈঠক ডাকা হয়েছিল। সেখানেই মৌখিক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারাপীঠের নতুন মন্দির কমিটি গঠন করা হয়েছে। এতদিন মন্দির কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন তারাময় মুখোপাধ্যায়। তবে তাঁকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। মৌখিক ভোটদানের মাধ্যমে নতুন কমিটির সভাপতি করা হয়েছে সেবায়েত নিখিল বন্দোপাধ্যায়কে। নতুন কমিটির নতুন সম্পাদক করা হয়েছে মন্দিরে অন্য সেবায়েত পুলক চট্টোপাধ্যায়কে। গতকালের বৈঠকে পুরনো কমিটির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মন্দির সেবায়েতদের একাংশ। নিখিল বন্দোপাধ্যায়ের অভিযোগ, গত ১৫ বছর ধরে কোন নিয়ম না মেনে ইচ্ছামতো মন্দির পরিচালনা করা হচ্ছিল। কমিটির নির্দিষ্ট নিয়ম রয়েছে। কিন্তু সেই নিয়ম মানা হচ্ছিল না। প্রতিবছর বৈশাখ মাসে নতুন কমিটি গঠন হত। যার মেয়াদ রাখা হত ৫ বছর। কিন্তু প্রতি বছর নানা রকম প্রতিশ্রুতির মাধ্যমে সেই মেয়াদ বাড়িয়ে দেওয়া হচ্ছিল। বিগত ১৫ বছর ধরে একভাবেই পুরনো কমিটি মন্দির পরিচালনা করে যাচ্ছিল। সেবায়েতদের একটা অংশ কমিটি দখল করে বসেছিল।

তাঁদের বক্তব্য ছিল, যতদিন তৃণমূল সরকার থাকবে ততদিন তাঁরাই মন্দির পরিচালনার কমিটিতে থাকবেন। কিন্তু সরকারের সঙ্গে মন্দিরের কোনও সম্পর্ক নেই। তাই এবার থেকে নিয়ম মেনে মন্দিরের কাজ হবে। বহুদিন ধরেই মায়ের পুজোয় ভক্তদের লাইন নিয়ে সমস্যা হচ্ছিল। এবার থেকে ভক্তদের মধ্যে লাইন নিয়ে কোনও সমস্যা হবে না। দুটি লাইনের মধ্যে ভক্তদের লাইন সীমাবদ্ধ থাকবে। একটি সাধারণ মানুষের জন্য, অন্যটি বিশেষ লাইন। এর বাইরে আর কোনও লাইন থাকবে না। নির্দিষ্ট করা হবে আলাদা গেট। মা’কে যাতে সবাই সুন্দরভাবে দর্শন করতে পারেন সেদিকে নজর রাখবে মন্দির কমিটি। এছাড়া মন্দিরে থাকা মায়ের বিগ্রহকে আর ছুতে পারবে না ভক্তরা। দূরত্ব বজায় রেখে পুজো দিতে হবে। তারাপীঠ মন্দিরের গর্ভগৃহ এক ফুট নিচু করা হবে। তবে মায়ের মূর্তি থাকবে উঁচু বেদীর উপরেই। কারও বিগ্রহ দর্শনে কোনও সমস্যা হবে না। সাধারণ পুণ্যার্থীদের জন্য আধঘন্টা এবং বিশেষ বা ভিআইপি লাইনে থাকা জন্য কুড়ি মিনিট চলবে লাইন। কৌশিকী অমাবস্যার পর শুরু হবে গর্ভগৃহ সংস্কারের কাজ। সেই সময়, মায়ের মূর্তি অন্যত্র রাখা হবে।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক