আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অভিষেকের রাজনীতিতে নতুন সমীকরণ, উন্নততর তৃণমূল যুগ কি শুরু?‌

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর তাতে মূল বিতর্কিত আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। কারণ এসআইআর করতে গিয়ে বাংলার বিপুল বৈধ ভোটারের নাম কেটে দিয়েছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, বিপুল ভোটারকে বিচারাধীন বলে তালিকায় তুলে ধরা হয়েছে। এই আবহে রাজ্য–রাজনীতিতে চর্চিত বিষয় হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয়া রাজনৈতিক সমীকরণ। তাহলে কি উন্নততর তৃণমূল যুগের সূচনা হচ্ছে?‌ এমন প্রশ্নও উঠতে শুরু করেছে। কারণ একদিকে সুবক্তা অপরদিকে রাজনৈতিক আন্দোলন—এই দুয়ের মিশেল নতুন প্রজন্মের কাছে আকর্ষণের। আর তৃণমূলের বিকল্প উন্নততর তৃণমূল এই কথা তিনিই আগে বলেছিলেন।

এদিকে তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতার আগের সেই কথা বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রাসঙ্গিক হয়ে উঠছে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক কর্মসূচি, রাজনৈতিক সিদ্ধান্ত, শব্দচয়ন এবং বক্তব্যে ইতিহাস টেনে আনার মধ্যে রাজ্য–রাজনীতিতে নতুন সমীকরণ দেখতে পাচ্ছেন অনেকেই। কয়েক মাস আগে থেকে নানা ঘটনায় সেই প্রবণতা দেখা যাচ্ছে। দক্ষিণ ২৪ পরগনায় দুই সমকামী তরুণীর বিবাহে ফোনে শুভেচ্ছা জানান অভিষেক। আর এবার রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হন সুপ্রিম কোর্টে সমকামী অধিকারের মামলার অন্যতম আইনজীবী মেনকা গুরুস্বামী। এই সিদ্ধান্তকে অনেকেই সামাজিক ন্যায় ও অধিকারের লড়াইয়ের সামিল বলে মনে করছেন।

অন্যদিকে ফেব্রুয়ারি মাসে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি কবিতায় রাষ্ট্র ও সহিংসতার বিরুদ্ধে তীব্র ভাষা ব্যবহার করেন অভিষেক। সংসদে বাজেট আলোচনার শেষে ডায়মন্ডহারবারের সাংসদ উদ্ধৃত করেন কবি নবারুণ ভট্টাচার্যের সুপরিচিত পঙ্‌ক্তি। যা বহুদিন ধরে প্রতিবাদী রাজনীতির অঙ্গ হিসেবে ব্যবহৃত হয়েছে। রাজ্য বাজেট ঘোষণার পর এবার নানা সামাজিক প্রকল্প গুরুত্ব পেলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে তুলে ধরেন ভূমিহীন কৃষক ও ক্ষেতমজুরদের আর্থিক সহায়তা এবং কৃষকদের বিনামূল্যে সেচের জলের বিষয়টি। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই ধারাবাহিকতা দেখে অনেকে মনে করছেন, অভিষেক একটি বৃহত্তর সামাজিক ও মতাদর্শগত পরিসরে পৌঁছনোর চেষ্টা করছেন।

এছাড়া সম্প্রতি সিপিএমের যুবনেতা প্রতীক উর রহমানকে তৃণমূল কংগ্রেসে যুক্ত করার মধ্যেও সেই ইঙ্গিত লক্ষ্য করা গিয়েছে। কারণ প্রতীক উর রহমানকে দলে যুক্ত করার সময় দলের মতাদর্শ ব্যাখ্যা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘অনেকে বিদ্রুপ করে বলেন, তৃণমূলের মতাদর্শ কী? আমি বলছি, তৃণমূলের মতাদর্শ ওয়েলফেয়ারিজম।’‌ যদিও অভিষেকের এই নয়া লাইন নিয়ে দলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ