সদ্যজাতের মৃত্যু নিয়ে নন্দীগ্রামে উঠল চিকিৎসার গাফিলতির অভিযোগ, রিপোর্ট তলব জেলা স্বাস্থ্য বিভাগের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ নন্দীগ্রামে এবার এক সদ্যোজাতের মৃত্যু হল। আর এই মৃত্যুর ঘটনা নিয়ে চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে এই গাফিলতির অভিযোগ তুলেছে শিশুটির পরিবারের সদস্যরা। যা নিয়ে রীতিমতো উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে সদ্যজাতের মৃত্যুর বিষয়টি নিয়ে এবার ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলে সূত্রের খবর।

এদিকে গতকাল সকাল ১০টা নাগাদ ঘোলপুকুর এলাকার গার্গী মণ্ডল মাইতিকে রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালে সন্তান প্রসবের জন্য ভর্তি করা হয়েছিল। ওই রাতেই প্রসব যন্ত্রণা ওঠে বধূর। সেটা দেখতে পেয়ে পরিবারের সদস্যরা চিকিৎসককে জানান। কিন্তু তাঁরা আসতে গড়িমসি করেছেন বলে অভিযোগ। এই নিয়ে মৃত শিশুর বাবা মোহন মাইতি সংবাদমাধ্যমে বলেন, ‘রাতে আমার মা স্ত্রীর সঙ্গে হাসপাতালে ছিলেন। প্রসব যন্ত্রণা ওঠার পরে বারবার নার্সকে ডেকেও পাওয়া যায়নি। চিকিৎসককেও ডেকেও সাড়া মেলেনি। ওদের গাফিলতির জন্যই আমার বাচ্চাটা আজ মারা গেল।’

অন্যদিকে এই মর্মান্তিক পরিস্থিতিতে শোরগোল পড়ে যায় হাসপাতালে। তখন ব্লক স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে দাবি করা হয়, কোনও গাফিলতি করা হয়নি। তবে ব্লক স্বাস্থ্য আধিকারিক এই ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। আর শিশুমৃত্যুর ঘটনা নিয়ে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসিতকুমার দেওয়ান বলেন, ‘ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। আমরা এই ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

এছাড়া এই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠেছে। বিজেপি এই দায় চাপিয়ে দিতে চেয়েছে রাজ্য সরকারের উপর। যদিও তৃণমূল কংগ্রেস তদন্তের দাবি করেছে। এখন নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির চলছে। আর এই ঘটনা নিয়ে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ–সভাপতি প্রলয় পাল বলেন, ‘যেখানে নন্দীগ্রামের মানুষের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে সেবাশ্রয় গড়ে তোলা হয়েছে সেখান সরকারি হাসপাতালে পরিষেবা নেই।’ পাল্টা নন্দীগ্রাম–২ ব্লক তৃণমূলের কোর কমিটির সদস্য রবীন জানার বক্তব্য, ‘এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ যাতে সুন্দর চিকিৎসা পরিষেবা পায় তার চেস্টা করে চলেছেন। আমরা চাই ঘটনার তদন্ত করে প্রশাসন ব্যবস্থা নিক।’

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

সায়েন্স সিটির সামনে ডিভাইডারে গাড়ির ধাক্কা, জখম ২

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু