নিউটাউনের নয়াপট্টি এলাকায় বেআইনি ক্লাব ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধি,সল্টলেক: আদালতের নির্দেশ থাকা শর্তেও বেআইনি নির্মাণ ভাঙতে এসে বাধার মুখে পড়তে হয়েছিল পৌরনিগম কর্তৃপক্ষকে। দীর্ঘ বিক্ষোভ ও বাধার মুখে পিছু হটতে হয়েছিল বিধাননগর পুর নিগম ও পুলিশকে।সোমবার অবশেষে বিধাননগর পুলিশের(Bidhannagar Police) বিশাল বাহিনীর উপস্থিতিতে সল্টলেক নয়াপট্টি(Nayapatti) এলাকায় বেআইনি ভাবে নির্মাণ হওয়া ক্লাব ভাঙ্গার কাজ শুরু হয়। এদিন যাতে কোন বাধা দিতে না পারে তার জন্য আগে থেকেই নয়াপট্টি এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ কর্মীদের মোতায়েন করা হয়।

নিয়ে আসা হয় প্রচুর পরিমাণে মহিলা পুলিশ কর্মীদেরও।অভিযোগ, সল্টলেকের নয়াপট্টি এলাকায় বেআইনিভাবে নির্মাণ হওয়া একটি ক্লাব নিয়ে দীর্ঘদিন মামলা চলছিল আদালতে। পরবর্তীতে বিধান নগর পৌর নিগমকে আদালত নির্দেশ দেয় ক্লাব ভাঙ্গার। কিন্তু বিধাননগর পৌর নিগম ভাঙতে আসলে স্থানীয়দের বাধার মুখে পড়ে। ভাঙতে না পেরে ফিরে যায় পৌর নিগম কর্তৃপক্ষ।

পরে দ্বিতীয়বার তারা ভাঙতে আসলে একই ঘটনা পুনরাবৃত্তি হয়। অবশেষে তৃতীয়বারের চেষ্টায় সোমবার বিধাননগর পুলিশের বিশাল বাহিনীকে সঙ্গে নিয়ে, জল কামান, জেসিপি(JCP) থেকে শুরু করে ক্লাব ভাঙ্গার বিভিন্ন সরঞ্জাম নিয়ে ভাঙার কাজ শুরু হয়। এদিন আর কোন বাধা সৃষ্টি করতে পারেনি ওই ক্লাবের সদস্যরা। প্রচুর পরিমাণে পুরসভার বেআইনি নির্মাণ ভাঙার কর্মীদের অত্যাধুনিক যন্ত্র দিয়ে ওই ক্লাবটি ভাঙার কাজে নিয়োজিত করা হয়।

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল