শাহজাহানের দুই সাগরেদ শিবু ও উত্তমকে হেফাজতে নেবে NIA

Share:

নিজস্ব প্রতিনিধি,সন্দেশখালি: সন্দেশখালি কাণ্ডে শেখ শাহজাহান সহ তার দুই সাগরেদকে এবার হেফাজতে নিতে পারে এনআইএ(NIA)। রবিবার শেষ হয় পুলিশি হেফাজতের মেয়াদ। তাই রবিবার ফের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় সন্দেশখালির ত্রাসকে নিয়ে বসিরহাট আদালতে(Bashirhat Court) পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এদিন ধৃত তৃণমূল নেতাকে ফের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানানো হয় বলে সিবিআই সূত্রের খবর। উল্লেখ্য প্রায় ৫৬ দিন গা ঢাকা দিয়ে থাকার পর গত ২৯ ফেব্রুয়ারি ভোররাতে মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয় সন্দেশখালির শেখ শাজাহানকে।

ওই দিনই বসিরহাট আদালতে তোলা হলে তাঁকে ১০ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। পুলিশ হেফাজতে থাকাকালীনই তাকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে গিয়েও ধাক্কা খায় রাজ্য। হাইকোর্টের রায়ই বহাল রাখে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রীম কোর্টের নির্দেশেই পরে সিবিআইয়ের হাতে তুলে দিতে বাধ্য হয় রাজ্য পুলিশের সিআইডি শাখা। শেখ শাজাহানকে(Sk.Sahazahan) আদালতে হাজির করার সময় বসিরহাটের মহকুমা আদালতে রবিবার সকাল থেকেই ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়।শেখ শাহজাহানকে দেখতে আসেন তার পরিবারের পক্ষ থেকে সদস্যরা।

অবশেষে শেখ শাহজাহানকে চার দিনের সিবিআই(CBI) হেফাজত দিল আদালত। তবে দুটি মামলার মধ্যে একটি মামলাতে হেফাজতে দেওয়া হয় তাকে অপর মামলাটিতে সিবিআই হেফাজতে চাইলে তা নাকোচ করে দেয় আদালত। এদিকে সন্দেশখালি কাণ্ডে ধৃত উত্তম সর্দার ও শিবু হাজরার গোপন পরিচয় জানতে পেরেছে কেন্দ্রীয় এজেন্সি। জানা গেছে, উত্তম সরদারের প্রকৃত নাম শেখ শাহাবুদ্দিন এবং শিবু হাজরার পিতৃ দত্ত নাম নুর আলম। শুধু তাই নয় এই দুজনেই বাংলাদেশের বাসিন্দা। তাই এই মামলা অতি দ্রুত এন আই এর হাতে হস্তান্তরিত করা হবে বলে জানা গিয়েছে।

বিজেপিতে এবার সামিল র‍্যাপ গায়ক ইয়ো ইয়ো হানি সিংহ

বলিউডে ফের শোকের ছায়া! চিরঘুমের দেশে ‘চাক দে ইন্ডিয়া’-খ্যাত অভিনেতা রামাকান্ত দয়ামা

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

আড়াই কোটির গাড়িতে চেপে ৪৫ টাকার সরকারি গামলা চুরি, চটে লাল মুখ্যমন্ত্রী

৮০ লক্ষ টাকা-সহ হোটেলে আটক পুরপ্রধান, ত্রাণ কেলেঙ্কারিতে গ্রেফতার তৃণমূল নেতা

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

ফের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডির হানা, গোপন কুঠুরির সন্ধানে অফিসাররা

মুর্শিদাবাদের জলঙ্গি থেকে গ্রেফতার ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাঠানো হল লালগোলা হোল্ডিং সেন্টারে

‘নৈরাজ্যের অবসান’, কাকলির পর ‘বেসুরো’ পোস্ট আরও এক তৃণমূল সাংসদের