তৃতীয় দিনে NIA অফিসারদের ১৫০-র বেশি জনকে জিজ্ঞাসাবাদ, রাতেই কলকাতায় ফিরছে দল

Share:

নিজস্ব প্রতিনিধি, কালিয়াচক : মালদার কালিয়াচককাণ্ডে টানা তিন দিন জেরা পর্ব চালালেন NIA এর আধিকারিকরা। রবিবারও কালিয়াচক – ২ নম্বর ব্লক এলাকায় দফায় দফায় জিজ্ঞাসাবাদ ও তথ্য সংগ্রহের কাজ চালানো হয়।NIA সূত্রে খবর, প্রাথমিক তদন্ত পর্ব শেষ করে রবিবার রাতে কলকাতায় ফিরে আসছেন তদন্তকারী দল। সোমবার তারা প্রাথমিক রিপোর্ট জমা দেবে বলে জানা গিয়েছে। সেই কারণে শেষ মুহূর্তে তদন্তে আরও গতি আনা হয় রবিবার সকাল থেকে।ইতিমধ্যেই জাতীয় তদন্তকারী সংস্থার একটি বিশেষ টিম বুধবার গভীর রাতে কলকাতার বালিগঞ্জে (Ballyganj)আক্রান্ত এক বিচারকের বাড়িতেও পৌঁছয়। সেখানে বিচারকের সঙ্গে বিস্তারিত কথা বলে ঘটনার আগে ও পরে কী কী ঘটেছিল, কতজনের জমায়েত ছিল এবং পাইলট গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় কোথায় কোথায় তাঁদের আটকে দেওয়া হয়েছিল,এই সমস্ত বিষয়ে খুঁটিনাটি তথ্য সংগ্রহ করা হয়।

পাশাপাশি, পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও জেলা প্রশাসনকে আগাম কতটা জানানো হয়েছিল, নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কিনা,সেই দিকগুলিও খতিয়ে দেখেন তদন্তকারীরা।রবিবার সকালেই কালিয়াচক ২ নম্বর ব্লক দফতরে তলব করা হয় মালদা জেলার অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) অনিন্দ্র সরকারকে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট ও তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই এই তলব বলে জানা গিয়েছে।সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রায় ১৫০ জনের বেশি মানুষকে ডেকে পাঠিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে NIA। তদন্তকারীরা মনে করছেন, এই জিজ্ঞাসাবাদ থেকেই গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে যা প্রাথমিক রিপোর্টে বড় ভূমিকা নেবে।পাশাপাশি এই ঘটনায় কসবার বাসিন্দা এক মহিলা বিচারকের জবানবন্দি নথিবদ্ধ করে এনআইএ । রবিবার সকাল থেকে প্রায় ঘণ্টা দেড়েক ওই বিচারকের জবানবন্দি নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে,মোফাক্কেরুল সহ ধৃতদের টানা জেরা চলছে। মোটিভ জানতে ম্যারাথন জেরা চালাচ্ছে এনআইএ।

জানা গিয়েছে, নাম বাদ যাওয়ার প্রতিবাদে গত বুধবার উত্তপ্ত হয়ে ওঠে মোথাবাড়ি। বিডিও অফিসে ৭ বিচরককে আটকে রাখার অভিযোগ ওঠে। পরে রাতে পুলিশ তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময়ে গাড়িতে ভাঙচুর চালানো হয়। ফলে গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। সেদিন কী হয়েছিল, কখন পুলিশ আসে, গোটা ঘটনা জানতে তৎপর এনআইএ। সেই কারণে এক মহিলা বিচারকের সঙ্গেও কথা বলেন এনআইএ আধিকারিকরা। এনআইএ সূত্রের খবর, ওই দিনের ঘটনার খুঁটিনাটি বিচারকের কাছ থেকে জানা হয়েছে। সকাল থেকে একাধিক তদন্তকারী অফিসারদের দল বিভিন্ন বিচারকের গোপন জবানবন্দি গ্রহণ করছেন।  ঘটনার দিনের পাশাপাশি এর আগেও কি পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল, তা বিচারকদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল। তাঁদের বয়ানের ভিত্তিতে বহু গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। কোথায় আটকানো হয়েছিল বিচারকদের গাড়ি? সেইসময় গাড়ির পিছনে ছুটেছিলেন কারা? ঠিক কী ঘটেছিল মোথাবাড়িতে? সবটাই এখন রয়েছে আতশকাঁচের তলায়। বিচারক সহ একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য সামনে এসেছে বলে সূত্রের খবর।

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বিয়ের দুবছর পরেও স্বামী-সুখ থেকে বঞ্চিত, সটান পুলিশের দরজায় স্ত্রী

কুবেরের ধনের হদিশ নিউটাউনে! উদ্ধার তিন ট্রলিভর্তি টাকা, গ্রেফতার ৭

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

২০০ বছরের ঐতিহ্যে নতুন প্রাণ, কেশরগড়ের রথযাত্রা পেল রাজ্যের ৫ লক্ষ টাকার অনুদান

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা ভুলতে বিশেষ খেলায় মেতেছেন নেইমার

রেলের ১০০০ হেক্টরেরও বেশি জমি বেদখল,রেল বোর্ড দিল দখলদারির তথ্য

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি