এই মুহূর্তে




নবগ্রামে জঙ্গি সংগঠনের কাছ থেকে পাওয়া ফোন নাম্বারের সূত্র ধরে হানা NIA’ র

নিজস্ব প্রতিনিধি,নবগ্রাম: মুর্শিদাবাদে এনআইএ অভিযান।জঙ্গি সংগঠনের কাছে পাওয়া ফোন নাম্বারের সূত্র ধরে এই অভিযান বলেই জানা গিয়েছে। বিশেষ সুত্রে জানা গিয়েছে, বুধবার মুর্শিদাবাদের নবগ্রাম থানার(Nabagram P.S.) নিমগ্রামে মইনুল হাসানের বাড়িতে আসেন এনআইএ তদন্তকারী দল। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করেন। মইনুল হাসান কখনও দিল্লি অথবা কখনও মুম্বাই এ পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। দিল্লিতে কাজ করার সময় একজন বাংলাদেশির সঙ্গে থাকতেন মইনুল হাসান। আর তার সঙ্গেই যোগাযোগ ছিল মুলত। এছাড়াও সেই সময়ে কিছু জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ হয়েছিল।

বর্তমানে দিল্লিতে বিস্ফোরণ পর এই মইনুল হাসানের ফোন নাম্বার পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। সেই ঘটনার সূত্র ধরেই মইনুল হাসানের বাড়িতে তল্লাশিতে আসেন এনআইএ(NIA)। এছাড়াও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে তদন্তকারী আধিকারিকরা ঘুরেছেন এবং জিজ্ঞাসাবাদ করেছেন। বুধবার বিকেল নাগাদ এন আই এ (NIA)টিম মুর্শিদাবাদ থেকে কলকাতায় ফিরে গিয়েছে। বুধবার রাজ্যের বিভিন্ন প্রান্তে এন আই এ টিম হানা দেয়।

দিল্লির বিস্ফোরণের দরুন কলকাতায় শুক্রবার থেকে যে পাঁচ দিনের ভারত ও সাউথ আফ্রিকা ক্রিকেট টেস্ট শুরু হচ্ছে তাকে ঘিরে নিষিদ্ধ নিরাপত্তা বলয় গড়ে তুলেছে কলকাতা পুলিশ। ম্যাচের দিনগুলিতে ইডেন গার্ডেনের চারপাশে সমস্ত গাড়ি পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। যান চলাচল নিয়ন্ত্রণ করার পাশাপাশি দুই দলের খেলোয়ারদের ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অসুস্থ ছেলের ওষুধ আনতে গিয়ে সব শেষ, নড়বড়ে সেতু পার হতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু ব্যক্তির

মেসির সফরের মূল উদ্যোক্তা গ্রেফতার হওয়ার পরই পাকড়াও করার দাবি তুললেন রাজ্যপাল, মাঠে নামল বিজেপি

ফুটবল তারকা মেসির সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত কে?

‘ব্যর্থতা’ আড়ালে বিমানবন্দর থেকে মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রুকে গ্রেফতার করল পুলিশ

যুবভারতীতে অশান্তি পাকানোর ষড়যন্ত্রের খবর জেনেও সতর্কমূলক ব্যবস্থা নেয়নি বিধাননগর পুলিশ!

নলেন গুড়ের সন্দেশের ‘মেসি মূর্তি’, ফুটবলের রাজপুত্রকে বিশেষ উপহার ফেলু মোদকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ