সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়া থেকে বাইরে বেরিয়ে কাজ করতে হবে। শহরে এসে দলের যুবমোর্চার বৈঠকে এমনটাই বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। গতকাল, রবিবার শহরে এসেছেন তিনি। দলীয় একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছেন নীতিন নবীন। বিজেপির সাংসদ থেকে বিধায়ক কিংবা শাখা সংগঠনের নেতাদের নানা নির্দেশ ও পরামর্শ গতকাল, রবিবার দিয়েছেন তিনি। এবার আজ, সোমবার দলের যুবমোর্চার নেতা থেকে কর্মীদের একাধিক উপদেশ দিলেন তিনি। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য, যুব কর্মীদের বাস্তবের সঙ্গে মিশতে ও সমাজে যোগাযোগ বাড়াতে নির্দেশ দিয়েছেন তিনি।

এদিন কৈখালিতে বিজেপির ‘যুব ভারত সংলাপ’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সঠিক তথ্যের উপর ভরসা করার পরামর্শ দেন তিনি। ফেক নিউজ না, রিয়েল খবরের উপর জোর দিতে নির্দেশ দিয়েছেন নীতিন। আজ, বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, ‘পশ্চিমবঙ্গই এমন একটি রাজ্য যেখানে অনেক জিনিস এক সঙ্গে পাওয়া যায়। এখানকার মানুষের ডিএনএ-তে একসঙ্গে স্পোর্টস, সাহিত্য ও আর্ট আছে। নতুন শিক্ষা নীতির উপর ভরসা করতে হবে। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, স্কুলের অ্যাডিশনাল পেপার হিসেবে আর্ট, কালচার, স্পোর্টস অন্তর্ভুক্ত করা হোক। স্কুল এডুকেশনে সাবজেক্ট হিসেবে অন্তর্ভুক্তি করা হলে মার্কসও পাওয়া যাবে। স্কুল জীবন থেকেই এইসবের প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়বে।’

আরও পডুন: পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, বাগডোগরা থেকে গ্রেফতার সেনা জওয়ান

মোবাইলে বুঁদ না থেকে পথে নামতে দিয়েছেন যুবদের তিনি। কারণ বর্তমান প্রজন্ম ঘরের কোণাতেই বসে থাকে। মাঠে খেলতেও যায় না। নীতিন নবীনের আশঙ্কা, যুব প্রজন্ম মোবাইলে বুঁদ হয়ে রয়েছে। মোবাইলে সীমাবন্ধ না থেকে ভারতের সংস্কৃতি, ঐতিহ্য, স্পোর্টস, মিউজিকে নিজেদের অংশগ্রহণের পরামর্শ দেন তিনি।

এয়ারটেলের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, ২৮ দিনে দিতে হবে মাত্র ১৯৯ টাকা

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

গ্রাহকদের জন্য সুখবর, ট্রাইয়ের নির্দেশে ২৮ দিনের পরিবর্তে ৩০ দিনের রিচার্জ প্ল্যান

দোসা-ইডলি ভুলে জলখাবারে বানিয়ে ফেলুন কর্নাটকের জনপ্রিয় পদ ‘চিরোটে’

অতিথি এলে মিষ্টি কিনবেন কেন? ঘরেই বানিয়ে টেবিলে সাজিয়ে দিন রাজকীয় মালাই রোল

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স

পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, বাগডোগরা থেকে গ্রেফতার সেনা জওয়ান

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪