ফের নোয়াপাড়া থানা পর্দা ফাঁস করল প্রতারণা চক্রের, গ্রেফতার ৮

Share:

নিজস্ব প্রতিনিধি,নোয়াপাড়া: উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত নোয়াপাড়া থানার বড়সড় সাফল্য । প্রতারণা চক্রের মূল পান্ডা সহ আট জনকে গ্রেফতার করল নোয়াপাড়া থানার পুলিশ। প্রলোভন এর ফাঁদে পা দিয়ে সাধারণ মানুষ আর্থিক প্রতারণা শিকার হচ্ছে প্রতিনিয়ত। মানুষের দুর্বলতা কে কাজে লাগিয়ে প্রতারকরা হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। ২০২৩ সালে ডিসেম্বর মাসে নোয়াপাড়া থানায়(Noapara P.S.) একটি কেস জমা পড়ে। সুরজিৎ বাগি গারুলিয়ার(Garulia) বাসিন্দা ১১ লক্ষ টাকা প্রতারিত হন।

বিভিন্ন সূত্র ধরে ভবানীপুর(Bhownipur) থেকে এক জায়গায় তল্লাশি চালিয়ে কল সেন্টার থেকে আট জনকে গ্রেফতার করা হয় ।সেখান থেকে চল্লিশটি মোবাইল প্রতারকরা যে সমস্ত নাম্বারগুলো থেকে ফোন করতো, তার কল লিস্ট ৮ টি ডাইরি(Diary) বাজেয়াপ্ত করা হয়। এর সঙ্গে আরও বড় কেউ জড়িত আছে বলে পুলিশের অনুমান। ধৃতদের শনিবার বারাকপুর আদালতে পেশ করে পুলিশ রিমান্ডে নিয়ে বাকিদের সন্ধানে তল্লাশি চালানো হবে বলে জানা গিয়েছে।

বাজেয়াপ্ত ৪০টি ফোন থেকে তারা বিভিন্নভাবে গ্রাহকদের ফোন করতো। এদের কাছে যে নাম্বার গুলো পাওয়া গেছে সেটা শুধু পশ্চিমবঙ্গ নয় তার বাইরে অন্যান্য রাজ্য থেকেও যোগাযোগের সূত্র পাওয়া গেছে।ডেপুটি পুলিশ কমিশনার(DC) নর্থ গণেশ বিশ্বাস জানান, সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে ‘সাইবার বন্ধু’ পরিষেবা চালু করেছে ব্যারাকপুর কমিশনারেট। এবার সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের