হস্তক্ষেপ নয়, মধ্যস্থতা, মুখ্যমন্ত্রীর দেখানো পথেই পাহাড়ে জট কাটলো বোনাস সমস্যার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই কাটল জট। ১৬ শতাংশ হারে এবার পুজোর বোনাস পাবেন পাহাড়ের চা-বাগানের শ্রমিকেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) দেখানো পথেই কাটল জট। ১৩ শতাংশ নয়, ২০ শতাংশও নয়। ১৬ শতাংশ হারে এবার পুজোর বোনাস(Durga Puja Bonus) পাবেন পাহাড়ের(Darjeeling Hill) চা-বাগানের শ্রমিকেরা(Tea Garden Workers)। আগামী ৪ অক্টোবরের মধ্যে সেই অর্থ তাঁদের হাতে তুলে দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। লেবার কমিশনের(Labour Commission) তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ১৬ শতাংশ হারে এবার পুজোর বোনাস পাবেন শ্রমিকরা। এই ঘোষণায় হাসি ফুটেছে চা শ্রমিকদের মুখে। সব থেকে বড় কথা, মুখ্যমন্ত্রী বলেছিলেন বোনাসের এই সমস্যা নিয়ে রাজ্য সরকার কোনও হস্তক্ষেপ করবে না। করেওনি। তবে মধ্যস্থতা অবশ্যই করেছে। আলোচনার মাধ্যমেই খুলেছে জট। এর ফলে পাহাড়ের চা-বাগানের লক্ষাধিক শ্রমিক উপকৃত হতে চলেছেন।

আরও পড়ুন, কলকাতার কাছেই দুটি নতুন পলি পার্ক পেতে চলেছে রাজ্য, লগ্নি হবে ৩০০০ কোটি

পাহাড়ের চা-বাগানের শ্রমিকেরা এবার দাবি তুলেছিলেন তাঁদের ২০ শতাংশ হারে বোনাস দিতে হবে। অন্যদিকে ১৩ শতাংশ হারেই পুজোর বোনাস দেওয়ার ক্ষেত্রে অনড় মনোভাব নিয়েছিল চা-বাগানের মালিকেরা। সেই দুইয়ের টানাটানির জেরে পাহাড়ে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। সোমবার হুট করে ১২ ঘন্টা বনধের ডাক দিয়ে বসে চা-শ্রমিকদের সংগঠনগুলি। যদিও চা-বাগানের বাইরে সেই বনধের সেভাবে কোনও প্রভাব পড়েনি। তবে ওই বনধের জেরে সব থেকে বেশি ভোগান্তির মুখে পড়েন পর্যটকেরা। ঘটনাচক্রে গতকাল সকালের দিকে উত্তরবঙ্গেই ছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে কলকাতায় ফেরার পথে বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বনধ নিয়ে তাঁর ক্ষোভ উগরে দিয়েছিলেন। সেই সঙ্গে অবশ্য দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছিলেন।

আরও পড়ুন, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে চরম ভোগান্তি আমজনতার

জানিয়েছিলেন, ‘কোথাও কোনও বনধ হচ্ছে না। বাংলায় বনধ হয় না। আমরা কোনও বনধ সমর্থন করি না। এটা রাজনৈতিকভাবে অশান্তি করার চেষ্টা। তরাই-ডুয়ার্সের কেউ কেউ রাজনৈতিকভাবে পাহাড়কে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। আর বোনাসের বিষয়টা লেবার কমিশন দেখছে, ওরা যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। আমরা হস্তক্ষেপ করব না। তরাই-ডুয়ার্সে বোনাস হয়ে গিয়েছে। শুধুমাত্র পাহাড়ের ক্ষেত্রেই সমস্যা তৈরি করছে একটি রাজনৈতিক দল। ত্রিপাক্ষিক বৈঠক চলছে। আশা করি সেখানে সমাধান বেরিয়ে আসবে। সরকার কোনও ভাবে হস্তক্ষেপ করবে না।’ দেখা গেল মুখ্যমন্ত্রীর সেই আশ্বাসের পরে পরেই রাজ্যের শ্রম দফতর দুই পক্ষকেই টেবিলে টেনে আনে আলোচনার জন্য। আর তাতেই কাটে জট। ঠিক করে দেওয়া হয় যে, ২০২৩-২৪ অর্থবর্ষ অনুযায়ী যার যা প্রাপ্য, সেই হারে সকলকে বোনাস দিতে হবে। এছাড়া শ্রমিকদের আরও যা যা দাবি ছিল, সেসবও এদিনের লেবার কমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির