সুখবর! শালিমার নয় হাওড়া থেকেই ছাড়বে ধৌলি সহ একাধিক দূরপাল্লার ট্রেন, জানুন সময়

Share:

নিজস্ব প্রতিনিধি : চিকিৎসার জন্য চেন্নাই বা জগন্নাথধামে যাওয়ার জন্য ধৌলি এক্সপ্রেসের ওপরে ভরসা করেন অনেকেই। সেই দূরপাল্লার ট্রেন ধরতে ছুটতে হয় শালিমার। হাওড়া থেকে এতদিন এই সকল ট্রেন ছাড়ত না। এবার জন সাধারণের সুবিধার জন্য হাওড়া থেকেই ছাড়বে এই ট্রেনগুলো। নতুন বছর চমক দিল দক্ষিণ পূর্ব রেল। হাওড়া থেকে ছাড়বে একাধিক দূরপাল্লার ট্রেন। নতুন বছরের শুরু থেকে বদলে গেল লোকাল ও এক্সপ্রেস ট্রেনের সময়সূচি।

নতুন বছরে দক্ষিণ পূর্ব রেল তাঁদের নতুন টাইম টেবিল প্রকাশ করেছে। সেখানেই টার্মিনাল পরিবর্তনের কথাও বলা হয়েছে। যাত্রার সময় সংশোধন করা হয়েছে। ট্রেনরা নম্বরও বদল করা হয়েছে। শালিমার থেকে আগে চেন্নাই করমণ্ডল ছাড়ত বিকেল ৩.১৫ মিনিটে। বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা গিয়েছে এখন সেই ট্রেন ছাড়বে হাওড়া থেকে বিকেল ৩.১০ মিনিটে। ১২৮২১ শালিমার-পুরী ধৌলির ক্ষেত্রেও একই বিষয়। শালিমারের পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে ট্রেন। এটি আগে শালিমার থেকে ছাড়ত ৯.১৫ মিনিটে। এথন সেটি ছআড়বে ৯.১০ মিনিটে। ৫ মিনিট সময় এগিয়ে এসেছে। ১২৮৪২ চেন্নাই–শালিমার করমণ্ডল এক্সপ্রেস শালিমারে আসত সকাল ১১টা ০৫ মিনিটে। হাওড়ায় সেই ট্রেন পৌঁছবে সকাল ১১টায়।

ধৌলি ও করমণ্ডল ছাড়াও বেশ কিছু ট্রেনের নম্বর পরিবর্তন করা হয়েছে। ১২৮৯১ বাংরিপোসি–পুরী ট্রেনের নতুন নম্বর হয়েছে ১৮৪০১, ১২৮৯২ পুরী–বাংরিপোসি ট্রেনের নতুন নম্বর ১৮৪০২। যাত্রীদের উন্নত পরিষেবা দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শালিমারের বদলে হাওড়া থেকে ট্রেন ছাড়ায় বহু যাত্রীদের সুবিধা হবে। শালিমার যাওয়ার জন্য আলাদা করে গাড়ি নিতে হবে না।

ময়দা নয়, সেদ্ধ আলু দিয়েই তৈরি হবে মুচমুচে জিলিপি! রইল রেসিপি

শ্রীরামপুরে ‘কঠিন’ শর্তে মমতাকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট

ডিগবাজিতে লাভ হচ্ছে না! ভুয়ো চিকি‍ৎসক রেজিস্ট্রেশন মামলায় গ্রেফতার হচ্ছেন নির্মল মাজি?

স্বাদ বদলাতে চটজলদি বানিয়ে ফেলুন ইন্দোনেশিয়ান টক-মিষ্টি স্যালাড, রইল প্রণালী

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

রাম মন্দিরের সুপ্রিম রায়ের পরেই সলমান-শাহরুখের কাছে ক্ষমা চেয়েছিলেন স্বরা, কেন জানেন?

পুজোর আগে পর্যটকদের বড় ধাক্কা! গোরুমারায় ফের চালু প্রবেশমূল্য, কত খরচ জানেন?

বিয়ে হয়েছিল মাত্র ১৭ দিন, আমেরিকায় রহস্যজনক মৃত্যু ভারতীয় তরুণের

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

নবান্ন থেকে পাততাড়ি গুটিয়ে মহালয়ের আগেই মহাকরণে ফিরছেন মুখ্যমন্ত্রী

মন্দির-মসজিদ-গুরুদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ হচ্ছে, শিগগিরই আসছে আইন

যৌন লালসার শিকার চার বছরের শিশু! গ্রেফতার পড়শি ৮৫ বছরের বৃদ্ধ

প্রায় ৬০ কোটির গয়না লুটের মামলায় মাত্র ১১১ টাকা ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

সরকারি অফিসে পিকনিক! উল্লাসের মাঝেই গরম ভাত-খাসির মাংস ছেড়ে পালালেন কর্মীরা, কি ঘটেছিল?