জল্পেশ মেলার ঐতিহ্যে কালিমালিপ্ত, ‘চিত্রাহার’-এর নামে অশ্লীল নৃত্যের আসর

Share:

নিজস্ব প্রতিনিধি,ময়নাগুড়ি :জল্পেশ মেলার ঐতিহ্যে কালিমালিপ্ত। ‘চিত্রাহার’-এর নামে অশ্লীল নৃত্যের আসর, ক্ষুব্ধ পুণ্যার্থীরা।উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব জলপেশ মেলা(Jalpesh Mela)। শিবরাত্রি উপলক্ষ্যে আয়োজিত এই মেলায় প্রতি বছর কয়েক লক্ষ মানুষের সমাগম হয়। কিন্তু এবারের মেলায় ‘চিত্রাহার’-এর নামে প্রকাশ্যেই চলছে অশ্লীল নৃত্যের(Obsence Dance) আসর—এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মেলায় আসা পুণ্যার্থীরা।অভিযোগ উঠেছে, মেলার নির্দিষ্ট কিছু মঞ্চে চড়া মূল্যে টিকিট বিক্রি করে যুব সমাজকে এই কুরুচিকর নৃত্যের দিকে প্রলুব্ধ করা হচ্ছে।

অনেক সময় আবার ওই সমস্ত মঞ্চের পর্দা সরিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে সপরিবারে মেলায় আসা মানুষজন অপ্রস্তুত পরিস্থিতিতে পড়ছেন। ছোট ছোট ছেলে-মেয়ে বা পরিবারের সদস্যদের নিয়ে আসা সাধারণ দর্শনার্থীরা লজ্জায় মুখ ঢাকছেন।মেলায় আসা এক প্রবীণ পুণ্যার্থী আক্ষেপের সুরে বলেন, “আগে এই মেলায় পুতুল নাচ বা সার্কাস হতো। যা আমরা পরিবারের সবাইকে নিয়ে দেখতাম। এখন যা চলছে তা ঘোর অপসংস্কৃতি। এতে যুব সমাজ রসাতলে যাচ্ছে। অবিলম্বে প্রশাসনের এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া উচিত।”

এই বিষয়ে ইতিমধ্যেই ময়নাগুড়ি থানার আইসি (IC) সুবল ঘোষকে মৌখিকভাবে জানানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে সক্রিয় কোনো পদক্ষেপের খবর মেলেনি। তবে বিষয়টি নিয়ে ময়নাগুড়ি বিডিও (BDO) প্রসেনজিৎ কুণ্ডুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি জেলা পরিষদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।অন্যদিকে, জল্পেশ মেলা কমিটির সদস্য সমীরণ চক্রবর্তী জানান, “বিষয়টি আমাদের কানে এসেছে। আমরা খতিয়ে দেখছি।

যদি সত্যিই কোনো অশালীন কর্মকাণ্ড ঘটে থাকে, তবে মেলা কমিটি ও প্রশাসন মিলে দ্রুত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।”ঐতিহ্যের মেলায় এমন কুরুচিকর সংস্কৃতির প্রবেশ নিয়ে এখন সাধারণ মানুষের মনে ক্ষোভ তুঙ্গে। মানসিকভাবে আঘাতপ্রাপ্ত পুণ্যার্থী থেকে সাধারণ মানুষ সকলেই। প্রশাসন এই অশ্লীল নাচ বন্ধ করতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি

বিশ্বভারতীতে নিয়োগ দুর্নীতি! বেনিয়ম নিয়ে উপাচার্যকে নোটিস পাঠাল তফসিলি কমিশন