মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই আসানসোলে RSS’র অফিসে আধিকারিকরা

পশ্চিম বর্ধমান জেলার সদর শহর আসানসোলের ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধাদকার জে সি বোস লেনে RSS’র কার্যালয়ে পৌঁছে গেলেন রাজ্য সরকারের আধিকারিকেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক ধমকেই হয়ে গেল কাজ। পশ্চিম বর্ধমান(Paschim Burdwan) জেলার সদর শহর আসানসোলের(Asansol) ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধাদকার জে সি বোস লেনে RSS’র কার্যালয়ে পৌঁছে গেলেন রাজ্য সরকারের আধিকারিকেরা। যারা সেখানে গিয়েছেন তাঁরা আসানসোল পুরনিগম এবং রাজ্যের BLRO দফতরের আধিকারিক। বেআইনি হকার উচ্ছেদ থেকে বেআইনিভাবে জমি দখল মায় পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ – রাজ্যজুড়ে এ ধরনের কার্যকলাপের মৌরসিপাট্টা ভাঙতে তৎপর হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন নবান্নের(Nabanna) সভাঘরে তিনি যে বৈঠক করেন সেখান থেকেই এই মর্মে কড়া বার্তা দিয়েছেন তিনি রাজ্যের প্রশাসনিক স্তরের পাশাপাশি নিজ দলের নেতাদেরও। সেই বৈঠকেই উঠে আসে আসানসোলে পুকুর বুজিয়ে RSS’র কার্যালয় গড়ে তোলার প্রসঙ্গটিও। আর মুখ্যমন্ত্রীর সেই কড়া বার্তার পরেই দেখা গেল বিটর্কিত বাড়িতে পৌঁছে গিয়েছেন সরকারি আধিকারিকেরা।

এদিন নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী সরাসরি প্রশ্ন তুললেন রাজ্যের পুলিশ আধিকারিকদের দিকে। তিনি বলেন, ‘সরকারি জমি কিন্তু মিউটেশন করানো। গত ৭ বছরে কী কী জমি হস্তান্তর হয়েছে, তার খোঁজ রাখো কেউ? কোনও একটা দল, পুকুর ভরাট করে ৩ তলা বাড়ি করে নিয়েছে। বাড়িটা RSS’র। পুকুর বুজিয়ে RSS’র যে কার্যালয় তৈরি হয়েছে, তা কেন ভাঙা হচ্ছে না? তৃণমূলের বাড়ি ভাঙলে, RSS’র কেন না? আমি শুনেছি, মলয় আমাকে বলছিল যে আসানসোলে একটা পুকুর বুজিয়ে কোনও একটা রাজনৈতিক দল একটা তিনতলা বাড়ি বানিয়েছে। কিন্তু সেটা ভাঙা হচ্ছে না কেন? পুলিশকে নাকি বার বার বলা হয়েছিল, পুলিশ অ্যাকশন নেয়নি। কারণ, শুনেছি ওই বাড়িটা আরএসএসের কার্যালয়। তৃণমূলের কোনও বেআইনি নির্মাণ যদি ভাঙা হয়, তাহলে আরএসএসের কার্যালয় কেন ভাঙা হবে না?’   

এর পর মুখ্যমন্ত্রী পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনকে নির্দেশ দেন, ‘হুট করে ভাঙতে যাবেন না। আগে দেখতে হবে ওই জমির রেকর্ড কী আছে। যদি ওটা জলাশয় জমি হয় মানে ল্যান্ড রেকর্ডে যদি তা থাকে, তাহলে সেই জলাশয় বুজিয়ে কার্যালয় তৈরি তো অপরাধ। সেইমতো ব্যবস্থা নিতে হবে। কিন্তু আগে ভালো করে রেকর্ড দেখে নিতে হবে। কারও মুখের কথায় কিছু হবে না। আমি তো প্রায়ই শুনতে পাচ্ছি বিক্রমগড় এলাকায় নাকি জমিগুলো সব দখল হয়ে যাচ্ছে। এ কি ছেলের হাতের মোয়া নাকি? চাইলেই সব দখল করে নেওয়া যায়।’ এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার পরেই আসানসোলে RSS’র কার্যালয়ে পৌঁছে গেলেন আসানসোল পুরনিগম এবং BLRO দফতরের আধিকারিকরা। তাঁরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখেন। RSS’র তরফে তাঁদের আইনজীবী পীযুষকান্তি গোস্বামী জানিয়েছেন, ‘ওরা কাগজপত্র খতিয়ে দেখতে চান। আমাদের কাছে যা ছিল আমরা সেই তথ্য দিয়েছি। অন্যান্য কাগজপত্র আমাদের সেন্ট্রাল অফিসে রয়েছে। ওদের বলেছি, যদি কোনও অভিযোগ আছে আমাদের নোটিস করুন।’

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক