দলীয় নির্দেশ মেনে,পুরাতন মালদা পুরসভার পুর প্রধান কার্তিক ঘোষ পদত্যাগ করলেন

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা:পুরাতন মালদা পুরসভার পুর প্রধান কার্তিক ঘোষকে সরানো হল। তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরানো হল কার্তিক ঘোষকে(Kartick Ghosh)। মঙ্গলবার বিকাল চারটার সময় জেলাশাসকের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম বক্সি রথবাড়ি এলাকায় জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ সাংবাদিক বৈঠক করে একথা জানান। তিনি জানান, লোকসভা নির্বাচনে ফলাফল খারাপ হয়েছিল মালদায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Bandopadhay),রাজ্য জুড়েই লোকসভা নির্বাচনের ফলাফলের একটি সার্ভে করেছিলেন।

মালদা জেলার পুরাতন মালদা পৌরসভা(Old Malda Municipality) এলাকায় ভালো ফল করতে পারেনি দল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পারফরমেন্স ভালো না হলে পদ থেকে অব্যাহতি দেওয়া হবে। ঠিক সেই মত দলীয় নির্দেশেই মঙ্গলবার পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান জেলাশাসকের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। আগামীতে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কে হবেন দলীয় নির্দেশ পেয়ে তা ঠিক করা হবে বলে জানান জেলা সভাপতি।

তবে জেলা সভাপতি এও জানিয়ে দিয়েছেন দল শৃংখলভাবে যে নির্দেশ পাঠাবে সেই নির্দেশ মানবে মালদা জেলা তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রেও দল যে নির্দেশ পাঠিয়েছে সেই নির্দেশকে মান্যতা দিয়ে পুরাতন মালদার পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন বর্তমান চেয়ারম্যান। কোন বিরোধিতা তিনি করেননি।বিদায়ী পুরাতন মালদা পুরসভার পুর প্রধান বিরোধী দল বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন এরকম কোন অভিযোগ আছে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে জেলা সভাপতি দাবি করেন সে রকম কোনো অভিযোগ তার জানা নেই।

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে