SIR মিলিয়ে দিল মা মেয়েকে, ২০ বছর আগে হারানো সন্তানকে ফিরে পেলেন বৃদ্ধা

Share:

নিজস্ব প্রতিনিধি: SIR আতঙ্কে যখন একের পর এক মৃত্যু মিছিল চলছে তখন বহিরাগতদের পড়েছে ভারত ছাড়ার হিড়িক । হাকিমপুর-সহ রাজ্যের বিভিন্ন বর্ডারে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য ভিড় জমাচ্ছেন নাগরিকরা। তার মধ্যেই ঘটল একটু অন্যরকম ঘটনা।  SIR -র জন্য কাগজ খুঁজতে গিয়ে ২০ বছর আগে হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেলেন মা। ঘটনাটি  উওর ২৪ পরগনার দত্তপুকুর থানার কোটরার।

কোটরার বাসিন্দা কল্যাণী অধিকারী কুড়ি বছর আগে দত্তপুকুর পাটনা এলাকায় একমাত্র মেয়েকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। একসময় মেয়ের বিয়ে হয়ে যায় দমদমে। মেয়ের বিয়ের পর তাই কল্যাণী দমদমে মেয়ের শ্বশুরবাড়ির কাছে বেশ কিছুদিন ভাড়া থাকেন। কিন্তু টাকার অভাব দেখা দেয়, বাধ্য হয়ে দমদম ছাড়েন তিনি। চলে আসেন দত্তপুকুর থানার অন্তর্গত কোটরায়। সেখানে বাপের বাড়িতে থাকতে শুরু করেন তিনি। সেই থেকে আর মেয়ের সঙ্গে কোনও যোগাযোগ ছিল না কল্যাণী দেবীর।

দেখতে দেখতে কেটে গিয়েছে কুড়ি বছর। গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। মেয়ে, জামাই, নাতি, নাতনির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। মেয়েও আর মায়ের খোঁজ নেননি। বহুবার দমদম সহ অন্যান্য জায়গায় হন্যে হয়ে মেয়ের খোঁজ করেছেন কল্যাণী দেবী। কিন্তু কোথাও মেয়েকে পাননি। মেয়েকে পাওয়ার আশায় দত্তপুকুরের স্থানীয় কালীমন্দিরে মানতও করেন।

এসবের মধ্যেই চালু হয় SIR।  বিশেষ নিবিড় সংশোধনীর কাগজপত্রের সন্ধানে তিনি দমদমে যান। সেখানে গিয়েই কাকতালীয়ভাবে দেখা হয় কল্যাণী অধিকারীর। জামাই তৎক্ষণাৎ শাশুড়িকে বাড়িতে নিয়ে যান। দীর্ঘ কুড়ি বছর পর দেখা হয় মা-মেয়ের। এখন তাই বাড়িতে বিরাজ করছে আবেগঘন পরিবেশ। জামাই ও মেয়ে সযত্নে তুলে রাখা মায়ের ভোটার কার্ড, রেশন কার্ড সহ অন্যান্য নথিপত্র মায়ের হাতে তুলে দেন । কুড়ি বছর পর মেয়েকে ফিরে পেয়ে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানালেন মা।

সস্ত্রীক কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো

সুরক্ষায় সেরা! ৬টি এয়ারব্যাগ ও ২৭ কিমি মাইলেজ সহ লঞ্চ হল Honda City ফেসলিফ্ট

কলকাতাসহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সারাদিন AC-তে থাকছেন? নষ্ট হতে পারে ত্বক ও চুল, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ফের পেট্রল-ডিজেলের দাম বৃ্দ্ধি! কলকাতায় কত টাকায় মিলছে জ্বালানি?

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

তীব্র গরমে বাইক চালাচ্ছেন? শরীরে এই সঙ্কেত দেখলেই সাবধান

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের লক্ষণ অবহেলা নয়, হতে পারে প্রাণঘাতী

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

আম খেলে কি মোটা হয়? দূর করুন মনের সব ভুল ধারণা

ভারতে আম উৎপাদনে অন্যতম সেরা কোন রাজ্য? জেনে নিন…

জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা? জানুন, কোন গ্রহের প্রভাবে হচ্ছে আর্থিক ক্ষতি