বাসুদেবপুরে ডিউটিরত অবস্থায় পথ দুর্ঘটনায় হোমগার্ডের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি,বাসুদেবপুর: পুজোর আনন্দের মধ্যেই দুর্ঘটনার খবরে অন্ধকার নেমে এলো বাসুদেবপুর থানার অন্তর্গত মথুরাপুর(Mathurapur) এলাকায়। দশমীর ভোর রাতে বেপরোয়া স্কুটির ধাক্কায় কর্তব্যরত এক অস্থায়ী হোম গার্ডের মৃত্যু হল। জানা গিয়েছে, কল্যাণী এক্সপ্রেসওয়ের বাসুদেবপুর থানার অন্তর্গত মথুরাপুর মোড়ে নবমীর দিন রাতে ডিউটি করছিলেন হোমগার্ড শেখ ফিরোজ আলী মন্ডল। তখনই স্কুটিতে চেপে দুই ব্যক্তি ব্যারাকপুরের(Barrackpore) দিকে যাচ্ছিলেন। আচমকা গাড়ির গতি বাড়িয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ঐ হোমগার্ডকে ধাক্কা মারে স্কুটিটি।

সেখানেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শেখ ফিরোজ(Sk. Firaz)।তাকে উদ্ধার করে ব্যারাকপুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হয় । এরপর তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় ওই অস্থায়ী হোম গার্ডের। অপরদিকে স্কুটি চালক ও তার আরোহী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা সবদিক খতিয়ে দেখছে বাসুদেবপুর থানার পুলিশ। এদিকে দশমীর ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল বাসুদেবপুর হাটের ৬টি সবজির দোকান।

জানা গিয়েছে, বাসুদেবপুর হাটের বেশ কয়েকটি সবজির দোকানে আচমকা আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে। যার জেরে পুড়ে ছাই হয়ে গিয়েছে দোকানগুলি।আগুন লেগে যাওয়ার খবর পেয়েই ঘটনার সাথে যায় বাসুদেবপুর থানার (Basudebpur P.S.)পুলিশ। অগ্নিকাণ্ডের জেরে মাথায় হাত ব্যবসায়ীদের। তবে কি কারনে আগুন লাগলো সেই বিষয়ে এখন পর্যন্ত কারো কাছে কোন সদুত্তর নেই। ব্যবসায়ীদের প্রাথমিক অনুমান কেউ ইচ্ছাকৃতভাবে দোকানগুলিতে আগুন লাগিয়ে দিয়েছে।

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী