রবি সকালেই বঙ্গের উদ্বেগ বাড়িয়ে প্রায় লক্ষ কিউসেক জল ছাড়লো ডিভিসি

রবি সকালে রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা না করেই দুর্গাপুর ব্যারেজ থেকে ৯২ হাজার ৬৭৫ কিউসেক জল ছাড়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারকে(West Bengal State Government) না জানিয়ে ডিভিসির(DVC) জল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে শনিবারই অসন্তোষ প্রকাশ করেছিল নবান্ন। তারপরেও দেখা গেল রবি সকালে রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা না করেই দুর্গাপুর ব্যারেজ(Durgapur Barrage) থেকে ৯২ হাজার ৬৭৫ কিউসেক জল ছাড়া হয়েছে। এদিন সকাল ৬টা থেকে বেলা ৯টা পর্যন্ত এই জল ছাড়া হয়। জল ছাড়ার কারণ হিসাবে জানা গিয়েছে, এদিন সকালে মাইথন থেকে মাত্র ৬ হাজার কিউসেক জল ছাড়া হলেও পাঞ্চেত থেকে ১ লক্ষ১৪ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। মাইথন এবং পাঞ্চেত থেকে ছাড়া জল দামোদরের(Damodar River) দুর্গাপুর ব্যারাজে এসে জমা হয়। এই ১ লক্ষ ২০ হাজার কিউসেক জল নতুন করে সেখানে প্রবেশ করায় জলাধারে জলের চাপ বেড়ে যায়। আর তাই রবিবার সকাল থেকেই জল ছাড়া শুরু হয় দুর্গাপুর ব্যারেজ থেকে। বেলা বাড়লে জল ছাড়ার পরিমাণও বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন অধীর প্রাক্তন হতেই সংসদে দূরত্ব কমছে কংগ্রেস আর তৃণমূলের

যে নিম্নচাপ থেকে গত কয়েকদিন বৃষ্টি হয়েছে সেই নিম্নচাপ রবি সকালে অবস্থান করছে ঝাড়খণ্ডের ওপরে। তার প্রভাবে ঝাড়খণ্ডে বৃষ্টি চলছে। সেখানকার তেনুঘাট জলাধার থেকে শনিবার দেড় লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছিল। রবিবার সকালেও জল ছেড়েছে তেনুঘাট। এই জল পাঞ্চেত জলাধারে এসে পৌঁছেছে। সেই কারণেই রবিবার পাঞ্চেত থেকে বাড়তি জল ছাড়তে হয়েছে বলে জানাচ্ছেন ডিভিসির আধিকারিকেরা। যদিও পশ্চিম বর্ধমানে বৃষ্টি কিছুটা কমেছে। ফলে নতুন করে দামোদরের ব্যারাজে চাপ পড়ার সম্ভাবনা কম। বৃষ্টি না হলে আর হয়তো জল ছাড়া হবে না দুর্গাপুর ব্যারাজ থেকে। তবে আবার বৃষ্টি শুরু হলে আরও জল ছাড়তে হতে পারে। যা বিপজ্জনক হয়ে উঠতে পারে।

আরও পড়ুন কলকাতা পুরনিগমের ৪৪টি ওয়ার্ডে বাড়ি বানাবার ক্ষেত্রে কড়া বিধিনিষেধ জারি হল

তবে রাজ্যবাসীকে এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে নবান্ন(Nabanna)। রাজ্যের সেচ দফতরের একটি সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়া ৯০ হাজার কিউসেকের বেশি হলেই চিন্তা বাড়ে নিম্ন দামোদরে বসবাস করা মানুষজনের। ১ লক্ষ কিউসেক ছাড়িয়ে গেলে ব্যারাজের ছাড়া জলে সরাসরি প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে দুর্গাপুর সংলগ্ন বাঁকুড়ার মানাচর, কাঁকসার সিলামপুর, পূর্ব বর্ধমানের গলসির ভরতপুর, রায়না, জামালপুর, খণ্ডঘোষ, হাওড়ার উদয়নারায়ণপুর, আমতা, হুগলির গোঘাট, খানাকুল প্রভৃতি এলাকা। তবে নিম্ন দামোদরে খাল-বিল, পুকুর ফাঁকা থাকলে প্লাবনের মাত্রা কিছুটা কমে বলে দাবি।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫