দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা সবজি বোঝাই লরির, মৃত ১ চালক

ভোরের অন্ধকারে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক লরির চালকের। বুধবার ভোরে পাথর বোঝাই লরির পেছনে একটি সব্জি বোঝাই লরি ধাক্কা মারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোরের অন্ধকারে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক লরির চালকের। বুধবার ভোরে পাথর বোঝাই লরির পেছনে একটি সব্জি বোঝাই লরি ধাক্কা মারে। আর তার জেরে মৃত্যু হয় সবজি বোঝাই লরির চালকের। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোড়া ২ নং গ্রাম পঞ্চায়েতের ঠাকুরপাট এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে সাকোয়াঝোড়া ২ নং গ্রাম পঞ্চায়েতের ঠাকুরপাট এলাকায় রাস্তার উপর পাথর বোঝাই একটি লরি বিকল হয়ে যায়। বিকল হয়ে যাওয়ার পর লরিটি এশিয়ান হাইওয়ের ওপর দাঁড়িয়ে থাকে। এদিন প্রায় সাড়ে চারটে নাগাদ পেছন থেকে একটি সব্জি বোঝাই লরি ধূপগুড়ির দিকে আসার সময় পাথর বোঝাই লরিটির পেছনে ধাক্কা মারে। তীব্র গতিতে ধাক্কা মারলে সবজি বোঝাই লরির চালক গাড়ির ভেতরে চাপা পড়ে থাকেন প্রায় ঘণ্টাখানেক ধরে। ঘটনার খবর পৌঁছয় ধুপগুড়ি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয়দের সঙ্গে দমকল কর্মীরা ওই লরির চালককে উদ্ধারের চেষ্টা করেন। গাড়ির সামনের অংশের চাপে প্রায় ঘন্টা আটকে থাকায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। মৃত অবস্থায় ওই ব্যক্তকে উদ্ধার করেন তাঁরা। মৃত চালকের দেহ উদ্ধার করে ধুপগুড়ি থানায় নিয়ে আসেন পুলিশকর্মীরা।

জানা গিয়েছে, সবজি বোঝাই যে লরিটি দুর্ঘটনার কবলে পড়েছেন সেটির নম্বর প্লেট অনুযায়ী অসমের গাড়ি বলে অনুমান করা হচ্ছে। গাড়িটি সম্ভবত সবজি নিয়ে অসম থেকে আসছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত গাড়ির চালকের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। অন্যদিকে পাথর বোঝাই লরির চালক পলাতক। তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ।

সাতসকালে শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

যেখানে সেখানে মাদ্রাসা খুলে আর উৎপাত করার অনুমতি দেবে না সরকার, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে ভারত মণ্ডপমে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম