চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আরজি কর কাণ্ডে রাজ্যের একের পর এক হাসপাতালে কর্মবিরতি, বিপাকে রোগীরা

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে(R G Kar Medical College and Hospital) এক তরুণী চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের(Rape and Murder Incident of a Medical Student) ঘটনায় প্রতিবাদে মুখর হয়ে উঠেছে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল। শনিবার সকাল থেকে একের পর এক হাসপাতাল থেকে জুনিয়র চিকিৎসকদের(Junior Doctors) বিক্ষোভের খবর আসছে। তাঁদের একাংশ কর্মবিরতির(Strike) ডাক দিয়েছেন। ফলে হাসপাতালে হাসপাতালে রোগীদের পরিষেবাও ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রেই দূর থেকে চিকিৎসার জন্য এসেও ফিরে যেতে হচ্ছে রোগীদের। কলকাতার ঘটনার প্রভাব পড়েছে বিভিন্ন জেলা হাসপাতালগুলিতেও। এদিন সকাল থেকেই বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতির ডাক দিয়েছেন। যদিও প্রতি ক্ষেত্রেই জরুরি পরিষেবা বিভাগগুলি খোলা রাখা হয়েছে। বিক্ষোভ শুরু হয়েছে কলকাতার শিশুমঙ্গল হাসপাতালেও। সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতাল এবং নীলরতন সরকার হাসপাতালেও বিক্ষোভ শুরু হয়েছে। জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতি ঘোষণা করেছেন। প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে নেমেছেন তাঁরাও।  

আরও পড়ুন, বাংলাদেশিদের উদ্দেশে চিঠি হাসিনার, কী লিখলেন মুজিব কন্যা…

আর জি করের ঘটনায় ইতিমধ্যে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে দোষীর উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না বলে জানিয়ে দিয়েছেন এদিন কর্মবিরতিতে অংশ নেওয়া চিকিৎসকদের একাংশ। সেই সঙ্গে হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবিও জানানো হয়েছে। শনিবার সকাল থেকে আর জি কর হাসপাতালে বিক্ষোভ চলছে। প্রতিবাদে মিছিল নিয়ে পথে নেমেছেন ওই হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। হাতে প্ল্যাকার্ড রয়েছে তাঁদের। স্লোগান উঠছে, ‘বিচার চাই!’ প্রতিবাদ শুরু হয়েছে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজেও। রাতে হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। আর জি করে কতর্ব্যরত ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে খুনের ঘটনায় সরব হয়েছে সারা দেশের চিকিৎসক সংগঠনও।

আরও পড়ুন, ৫ মহিলা সহ কুখ্যাত ২৭ জঙ্গি এপারে ঢুকতে চালাচ্ছে মরিয়া চেষ্টা, সতর্কবার্তা শাহি মন্ত্রকের

ঘটনার তীব্র নিন্দা করে অবিলম্বে সারা দেশের প্রতিটি মেডিকেল কলেজে কেন্দ্রীয় নিরাপত্তা আইন লাগু করার দাবি তুলেছে National Medical Organization। সংশ্লিষ্ট চিকিৎসক সংগঠনের তরফে শনিবার এব্যাপারে দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এই দাবির কথা জানানো হয়েছে। চিকিৎসকদের অপর আরেকটি সংগঠন Resident Doctors Association’র তরফে মহিলা চিকিৎসকদের শুধু দিনে ডিউটি দেওয়ার দাবি জানানো হয়েছে। আবার আর জি করের ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই একই দাবি তুলেছে চণ্ডীগড়ের একটি চিকিৎসক সংগঠনও। হাওড়া জেলা হাসপাতালেও এদিন বেলার দিকে কর্মবিরতি শুরু করেছেন সেখানকার জুনিয়র ডাক্তাররা।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ