বাংলা থেকে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি, ক্যানিং জুড়ে আতঙ্কের ছায়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলায় এবার কাশ্মীরি জঙ্গির হদিশ। শনিবার রাতে  জঙ্গি সন্দেহে ক্যানিং থেকে গ্রেপ্তার হলো জাভেদ মুন্সি নামে এক ব্যক্তি।  জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর । ওইদিন  ক্যানিং হাসপাতাল মোড়ে এক ব্যক্তির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে জাভেদকে।

জানা গিয়েছে, অভিযুক্ত  জাভেদ ক্যানিং হাসপাতালের মোড়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। শনিবার রাতে জম্মু কাশ্মীর পুলিশ, রাজ্য পুলিশের এসটিএফ এবং ক্যানিং থানার পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে তাঁকে  গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, নাশকতামূলক ষড়যন্ত্রে যুক্ত থাকার সন্দেহে গ্রেপ্তার হয়েছেন জাভেদ। রবিবার তাঁকে  আলিপুর আদালতে পেশ করা হবে বলে খবর। অন্যদিকে জঙ্গির খোঁজ মিলতেই ক্যানিং জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ।

উল্লেখ্য  গোয়েন্দা সূত্রে খবর বাংলায় বেড়েছে জঙ্গিদের আনাগোনা। মুর্শিদাবাদ, হরিহরপাড়া, আলিপুরদুয়ারের ফালাকাটাতেও বেড়েছে জঙ্গির  কার্যকলাপ। আর তা নিয়ে বাড়ছে উদ্বেগ। বলা বাহুল্য, সম্প্রতি অসম পুলিশ অভিযান চালিয়ে মুর্শিদাবাদ থেকে দুই জঙ্গিকে গ্রেপ্তার করে। যারা ইসলামিক স্টেট জেহাদি গোষ্ঠীর মতাদর্শে বিশ্বাসী। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ক্যানিং থেকে গ্রেফতার হল  কাশ্মীরি জঙ্গি  জাভেদ। তবে  বাংলায় এই অভিযুক্তের  আত্মীয় কারা র‍য়েছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ।  

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক