চাকদহে অনলাইন বেটিং চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ৯ অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল-এর মেগা ম্যাচকে কাজে লাগিয়ে রমরমিয়ে চলছিল অনলাইন বেটিং চক্র। কিন্তু শেষরক্ষা হল না। রবিবার (৩১ মে) রাতে  গোপন খবরের ভিত্তিতে এই চক্রের সঙ্গে জড়িত ৯ জনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, ধৃতরা হল ​আকাশ সর্দার, রাজীব সাধুখাঁ, ​শুভজিৎ সরকার, সুজন পাল, ​শুভ সরকার, বিশ্বজিৎ দাস, প্রশান্ত সরকার, সুজিত পাল, দেবাশিস ঘোষ। ধৃতদের বাড়ি নদিয়ার শিমুরালি, কালিবাজার, রসুল্লাপুর এলাকায়। ​ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার চাকদহে।

পুলিশ সূত্রে খবর, তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১২টি মোবাইল ফোন এবং ১টি ট্যাব। এগুলি বেটিং বা জুয়ার বোর্ডে বাজি ধরার কাজে ব্যবহার করা হচ্ছিল। তদন্তে উঠে এসেছে,  চাকদহের একটি বাড়িতে বসেই এই অবৈধ বেটিং চক্র চালানো হচ্ছিল।

আরও পড়ুন-প্যাকেট ছিঁড়তেই আইসক্রিম থেকে বেরোচ্ছে পোকা! শিশুর অভিযোগে তোলপাড় নেটদুনিয়া

আইপিএল ফাইনালের আবহকে কাজে লাগিয়ে এই চক্রটি কত বড় জাল বিস্তার করেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। সোমবার (১ জুন) ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে চাকদহ থানা থেকে কল্যাণী মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা।

গুজরাত টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে আইপিএল ফাইনাল জিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (IPL 2026 Final)। ২০২৫ সালে প্রথম আইপিএল জয়ের স্বাদ পায় তারা। তারপর আবার ২০২৬ সালে আইপিএল ট্রফি জয়। আর আইপিএল-এর মেগা ফাইনালের দিনেই বড়সড় বেটিং চক্রের পর্দাফাঁস হয়।

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

রাতভর অভিযান চালিয়ে বড় পাচার চক্রের হদিশ, উদ্ধার ১০৫ মোবাইল, গ্রেফতার ২

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম

মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা