জীবন বিপন্ন হলে তবেই শূন্যে গুলি, বার্তা রাজ্য পুলিশের কর্মীদের

মালদার মানিকচকের ঘটনার পরে রাজ্য পুলিশের কর্মীদের কাছে গুলি চালানোর ক্ষেত্র যতটা সম্ভব বিরত থাকার বার্তা দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাম জমানার ‘Trigger Happy’ পুলিশকে অনেকটাই শান্ত হতে শিখিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। আর সেই কারণেই বাংলার বুকে ২০১১ সালের মে মাসের পর থেকে পুলিশের(West Bengal State Police) গুলিচালনার ঘটনায় কেউ মারা গিয়েছে এমনটা চট করে কেউ বলতে পারবেন না। তবে মালদার(Malda District) মানিকচকে(Manikchawk) ঘটে যাওয়া গুলি চালনার ঘটনায়(Firing Incident) নতুন করে রাজ্য পুলিশের কর্মীদের কাছে গুলি চালানোর ক্ষেত্র যতটা সম্ভব বিরত থাকার বার্তা দেওয়া হয়েছে বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে। আর সেটাও দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীরই নির্দেশে। নবান্ন সূত্রে তেমনটাই জানা গিয়েছে। সব থেকে বড় বিষয়, নীচুতলার পুলিশদের বার্তা দেওয়া হয়েছে এমন একটা সময়ে যখন ২১শে জুলাই(Ekushe July) শিয়রে এসে দাঁড়িয়েছে। বাম জমানায় ১৯৯৩ সালে এই দিনেই পুলিশের গুলিতে কলকাতার রাজপথে মারা গিয়েছিলেন ১৩জন যুব কংগ্রেস কর্মী। বাম জমানার পুলিশ কতখানি ‘Trigger Happy’ হয়ে উঠেছিল, এটা ছিল তার সব থেকে বড় নমুনা। তারপরেও অবশ্য পুলিশের গুলিতে অনেকেই প্রাণ হারিয়েছেন এই বাংলায় বাম জমানার সময়েই। নন্দীগ্রাম তার সবথেকে বড় উদাহরণ।

মালদা জেলার ইংরেজবাজার সদর মহকুমার মানিকচকের এনায়েতপুরে পুলিশের গুলি চালনার ঘটনায় নবান্ন সেইদিনই রিপোর্ট তলব করেছিল ওই ঘটনার। মালদা জেলা পুলিশের তরফে রিপোর্ট আকারে তা নবান্নে জমা পড়েছে বলে খবর। সেখানেই জানানো হয়েছে, এনায়েতপুরে পুলিশ বাধ্য হয়েই গুলি চালিয়েছে। যেভাবে কর্তব্যরত পুলিসশ কর্মীদের ওপর আন্দোলনের তাণ্ডবে জনতা তাণ্ডব চালিয়েছে তাতে জেলা পুলিশের আর কিছু করার ছিল না। আর তার পরে পরেই রাজ্য পুলিশের উচ্চস্তর থেকে রাজ্যের সব জেলায় পুলিশের নীচুতলায় বার্তা দেওয়া হয়েছে যে, গুলি চালানোর ক্ষেত্র যতটা সম্ভব বিরত থাকতে হবে পুলিশকে। তবে তাদের ওপর আক্রমণের ঘটনা ঘটলে এবং পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে সেক্ষেত্রে আত্মরক্ষার জন্য সর্বোচ্চ ক্ষমতাই প্রয়োগ করবেন তাঁরা। একইসঙ্গে বলে দেওয়া হয়েছে, এমনকিছু ঘটানো যাবে না যা বিরোধীদের হাতে অস্ত্র তুলে দেবে এবং সরকারকে বিপাকে পড়তে হতে পারে। যততত্র গুলি চালিয়ে বসে না থেকে মানুষকে বুঝিয়ে সমস্যার সমাধান করতে হবে। সবচেয়ে কম শক্তি প্রয়োগ করার ওপর জোর দিতে হবে। তারপরেও পরিস্থিতি উত্তপ্ত হলে জলকামান, কাঁদানে গ্যাস প্রভৃতি ব্যবহার করতে হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের গুলিচালনার ঘটনা নিয়ে সেই বাম জমানার সময় থেকেই বিরোধী নেত্রী হিসাবে বার বার সরব হয়েছেন। বিরোধী নেত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি কিন্তু জোর দিয়েছেন যাতে পুলিশ যখনতখন যেখানেসেখানে গুলি চালিয়ে বসে না থাকে। তাঁর সেই প্রচেষ্টা সফলও হয়েছে। বাংলার পুলিশের গা থেকে মুছে গিয়েছে ‘Trigger Happy’র তকমা। ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের আমলে পুলিশ গুলি চালিয়েছে এবং তাতে নিরীহ মানুষের প্রাণ গিয়েছে এমন অভিযোগ এখনও পর্যন্ত নেই। সেই কারণে বাংলার বুকে এখন আইনশৃঙ্খলাজনিত ডিউটিতে পুলিশের হাতে বন্দুক থাকে না। কেবলমাত্র লাঠি নিয়ে পুলিশ কর্মীরা ডিউটি করেন। তবে মালদার ঘটনার পরে বাড়তি সতর্কতা নিতে চাইছেন রাজ্য পুলিশের আধিকারিকেরা। ডিউটিতে গিয়ে বা কর্তব্যরত অবস্থায় পুলিশকর্মী বা ফোর্সের জীবন যখন বিপন্নপ্রায় কেবলমাত্র সেই পরিস্থিতিতেই সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের ওপর জোর দিচ্ছেন কর্তারা। তাও বলে দেওয়া হচ্ছে, কারও শরীর লক্ষ্য করে গুলি চালানো যাবে না। গুলি প্রথমে চালাতে হবে শূণ্যে।

বাসি পাউরুটি দিয়েই বানান স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস, রইল সহজ রেসিপি

তিন বড় পরিবর্তন, টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের বিরুদ্ধে দল ঘোষণা জিম্বাবোয়ের

যন্তর মন্তরে ধর্নায় বসা বিক্ষোভকারীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে পাঠানো হচ্ছে খাবার

দুপুরের খাবারে বদল চান? শিখে নিন জিভে জল আনা ডালিয়ার খিচুড়ি বানানোর পদ্ধতি

শাড়ি এনে না দেওয়ায় স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী…শুনলে শিউরে উঠবেন আপনিও

রক্তাক্ত সংসদ অভিযান: গোয়েন্দাদের নজরে বিক্ষোভকারীদের চ্যাট, ‘গোপন’ অ্যাপ

‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত কেন্দ্র

বিশ্বকাপ শেষ হতেই ২২ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন জনপ্রিয় গোলরক্ষক

NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা