পুজো মিটতেই ডায়রিয়ার প্রকোপ, বাঁকুড়ায় আক্রান্ত ১৫

ইতিমধ্যেই কাজল মালাকার নামে এক মহিলার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, বমি ও পাতলা পায়খানার মতো উপসর্গ ছিল তাঁর।

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: পুজো মিটতেই ডায়রিয়ার প্রকোপ। বাঁকুড়া শহরে আক্রান্ত অন্তত ১৫ জন। বমি আর পাতলা পায়খানার মতো উপসর্গ নিয়ে একজনের মৃত্যুতে আতঙ্ক আরও জাঁকিয়ে বসেছে। ডায়রিয়া প্রভাবিত এলাকাগুলিতে পৌঁছে যাচ্ছে পুরসভার মেডিক্যাল টিম।

স্থানীয় সূত্রে খবর, পুজোর শুরু থেকেই বাঁকুড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের হাড়িপাড়ায় দু’-একজনের মধ্যে ডায়রিয়ার উপসর্গ দেখা দিয়েছিল। পুজো মিটতেই উপসর্গ ছড়িয়ে পড়ে অন্যত্র। পুরসভার দাবি, এখনও পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত ৬ থেক ৭ জন। বাঁকুড়া মেডিক্যাল কলেজ সহ শহরের বিভিন্ন নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, একইধরনের উপসর্গ দেখা দিয়েছে অন্তত ১৫ জনের শরীরে। ইতিমধ্যেই কাজল মালাকার নামে এক মহিলার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, বমি ও পাতলা পায়খানার মতো উপসর্গ ছিল তাঁর। চিকিৎসাও শুরু হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। যদিও যদিও ওই মহিলার মৃত্যুর কারণ ডায়রিয়া নয় বলেই জানিয়েছে বাঁকুড়া পুরসভা।

এদিকে ডায়রিয়ার প্রকোপ বাড়ায় এলাকায় এলাকায় পৌঁছে যাচ্ছে পুরসভার মেডিক্যাল টিম। প্রয়োজনীয় ওআরএস-সহ ওষুধপত্র তুলে দেওয়া হচ্ছে। মনে করা হচ্ছে, পানীয়জল থেকেই ছড়িয়ে পড়ছে এই ধরনের উপসর্গ। আর তাই পানীয়জলের নমুনা সংগ্রহ করা হচ্ছে পরীক্ষার জন্য। অন্যদিকে খাদ্যে বিষক্রিয়ার বিষয়টিও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন