জন্ম থেকেই জঙ্গি পোষে পাকিস্তান, আলিপুরদুয়ার থেকে কটাক্ষ মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার : সন্ত্রাসবাদকে লালন পালন করে পাকিস্তান। আলিপুরদুয়ার থেকে পাকিস্তানকে ফের নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) । অপারেশন সিঁদুরের পর প্রথমবার বাংলায় এসেছেন তিনি। সেখানে দাঁড়িয়ে পাকিস্তান ও সন্ত্রাসবাদকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন, সিঁদুরের ক্ষমতা বুঝেছে পাকিস্তান। সিদুঁরের শক্তি বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনা।

তিনি আরও বলেছেন, কল্পনাতীত উত্তর পেয়েছে পাকিস্তান। এইভাবে উত্তর দেওয়া হবে তা কল্পনাতেও ছিল না পাকিস্তানের। মা বোনদের সিঁদুর মোছার দুঃসাহস দেখিয়েছে জঙ্গিরা। সময়মতো তার উত্তরও পেয়ে গিয়েছে। বিকশিত ভারতের জন্য বিকশিত বাংলার প্রয়োজন। পাকিস্তানকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে তিনি বলেছেন, আতঙ্ক ছাড়া বিশ্বকে আর কিছু দেওয়ার নেই পাকিস্তানের। জন্ম থেকেই জঙ্গি পোষে পাকিস্তান। জঙ্গিদের ঠিকানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সন্ত্রাসবাদের আশ্রয় নেয় পাকিস্তান সেনা। সেই সন্ত্রাসবাদ দিয়েই ভারতের ওপর হামলা চালায়। ভারতীয় সেনারা সিঁদুরের শক্তি দেখিয়েছে। সন্ত্রাসবাদকে লালন পালন করে পাকিস্তান।

তাঁর কথায়, ১৯৪৭ সালের পর থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাস চালিয়েছে পাকিস্তান। ভারতের সঙ্গে বাংলাদেশেও অত্যাচার করেছে। বাংলাদেশের ওপরে পাকিস্তানের অত্যাচার ভোলার নয়। ভারতের সঙ্গে কোনও কিছুতে পারছেন না। তাই বাধ্য হয়ে সন্ত্রাসবাদীদের সঙ্গে নিয়ে ছায়াযুদ্ধ করছে পাকিস্তান। অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। সরাসরি যুদ্ধে ভারতের সঙ্গে কখনো পেরে ওঠেনি। তাই বাধ্য হয়ে পাকিস্তান সন্ত্রাসবাদীদের সঙ্গে নিয়ে যুদ্ধ করছে। অপারেশন সিঁদুরের সাফল্যএর কথা এদিন প্রতি ছত্রে ছত্রে তিনি তুলে ধরেছে। এখানেই তিনি অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি।

সেরা ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল রাজকুমার রাওয়ের ‘শ্রীকান্ত’

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশ্য রাস্তায় মহিলাকে বিবস্ত্র করে মারধর শাসকদলের নেত্রীর, মুখ্যমন্ত্রীর নির্দেশে অ্যাকশনে পুলিশ

জামিন পেলেন না অভিনেতা রোহিত চান্ডেল, পকসো মামলায় জেল হেফাজতের নির্দেশ আদালতের

বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে ৬৪ বছরের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে আর্জেন্টিনা

সোনম ওয়াংচুকের সমর্থনে অনশন ঘিরে উত্তপ্ত বিশ্বভারতী, মুখোমুখি ABVP-SFI

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

রাজারহাটের বিস্ফোরণস্থলে পৌঁছল NIA-CID, যা উদ্ধার হল শুনলে চমকে যাবেন….

‘রিপোর্ট দিচ্ছে না হাসপাতাল, চিকিৎসাও শুরু হয়নি’, বিস্ফোরক দাবি ওয়াংচুকের স্ত্রীয়ের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক

চাকরির মেয়াদ আর এক মাস! অবসাদে আত্মঘাতী ‘যোগ্য শিক্ষিকা’, তদন্তে পুলিশ