‘পাকিস্তানকে টুকরো টুকরো করে দেব’, বাংলায় ভোটপ্রচারে ‘শত্রুদেশকে’ হুঁশিয়ারি রাজনাথের

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার বাংলায় ভোটপ্রচারে পা রাখলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আজ, মঙ্গলবার (৭ এপ্রিল) জেলা শাসকের দপ্তরে মনোয়নপত্র জমা করেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। রীতিমত গান-বাজনা বাজিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। বিজেপির মনোনয়নে এসে কার্যত পাকিস্তানকে ধুয়ে দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। শুধু তাই নয় ছেড়ে কথা বলেননি তৃণমূল কংগ্রেসকেও।

এদিন শাসকদলকে কটাক্ষের সুরে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী জনসভা থেকে বলেন, ‘তৃণমূল যাবে, বিজেপি আসবে—বাংলা এবার পদ্মফুলই চায়।‘ সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে আরও বলেন, ‘তিনবার মুখ্যমন্ত্রী হয়েও রাজ্যের উন্নয়ন প্রত্যাশা পূরণ হয়নি। তাই বাংলার মানুষ এবার পরিবর্তন চায়  এবং তৃণমূল সরকারের পতন সময়ের অপেক্ষা মাত্র। কারণ, রাজ্যে শিল্প ও বিনিয়োগে একমাত্র বাধা শাসকদলের দুর্নীতি। তৃণমূলের আমলে বিনিয়োগকারীরা রাজ্যে আসতে চাইছেন না। ফলে কাজের খোঁজে বাইরে যেতে বাধ্য হচ্ছেন বাংলার মানুষ।’

পাশাপাশি, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের ‘কলকাতায় হামলার’ হুমকি নিয়ে এখনও চুপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বিষয়ে এবার মুখ খুললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন বঙ্গে ভোটপ্রচারে এসে ‘৫৫ বছর আগের বিভাজনের প্রসঙ্গ টেনে তিনি সতর্ক করেন। তখন পাকিস্তান দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। ভারতের দিকে নজর দিলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। তাহলে এবার পাকিস্তান কত টুকরোয় ভাগ হবে, তা একমাত্র ঈশ্বরই জানেন।’

 

 

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের