রাজ্যের ১০০ দিনের কাজের বকেয়া ৫০ হাজার ৩৪৪ কোটি, সরব পঞ্চায়েত মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : ১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে কেন্দ্র। কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখে রাজ্যকে স্বস্তি দিয়েছে দেশের শীর্ষ আদালত। ১০০ দিনের কাজ চালু রাখার কথাই বলেছে সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টে মামলাটি উঠলে হাইকোর্টের রায় বহাল রেখে রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার কেন্দ্রের কাছ থেকে ১০০ দিনের কাজে রাজ্যের বকেয়া নিয়ে তথ্য পেশ করেছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।

এদিন সাংবাদিক সম্মেলন করে তিনি বলেছেন, কেন্দ্রের থেকে রাজ্যের বকেয়া প্রায় ৫০ হাজার ৩৪৪ কোটি টাকা। তিনি জানিয়েছে, ২২ সাল থেকে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সময় রাজ্যের পাওনা ছিল ৬হাজার ৯১৯ কোটি টাকা। কেন্দ্রের অনুমোদন করা প্রকল্পেই এই টাকা বকেয়া রয়েছে। তারপর থেকে ৩ বছর  বাংলার মানুষ বঞ্চিত হয়েছে। আইনত ১০০ দিনের কাজ পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সেই বকেয়ার অর্থের পরিমাণ প্রায় ৫০ হাজার ৩৪৪ কোটি টাকা।

তৃণমূলের জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায় বাংলার জয় হয়েছে। বিজেপি বাংলায় বারংবার পরাজিত হয়েছে। তাই দরিদ্র মানুষের ওপর বদলা নিয়েছে।  তিন বছর ধরে ১০০ দিনের টাকা আটকে রেখে বিপদে ফেলেছে। এই ১০০ দিনের কাজ মূলত দরিদ্র পরিবারের লোকেরা করে। বাংলার মানুষকে বঞ্চিত করেছে ভারতীয় জনতা পার্টি। বাংলার মানুষ ২০২৬ এ ব্যালট বাক্সে এর জবাব দেবে।

বীরবাহা হাঁসদা বলেছেন, দিল্লি গিয়ে কথা বলার ছিল। কেন্দ্রীয় মন্ত্রীর দফতরে অপেক্ষা করার পরেও মন্ত্রী পেছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন। সেয়কানে ১০০ দিনের খেটে খাওয়া মানুষেরাও ছিল। এই জয়, বাংলার সেই সব মানুষের চোখের জলের জয় যারা তিন বছর ধরে টাকা পায়নি।

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

‘পুরনো শাবানা জেগে উঠেছে’, সিজেপি-র বিক্ষোভে সামিল হওয়ায় স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতার