পানিহাটিতে প্রচারে বেরিয়ে মহিলাদের বিক্ষোভের সম্মুখীন ‘অভয়ার মা’

Share:

নিজস্ব প্রতিনিধি, পানিহাটি: বুধবার দুপুরে পানিহাটিতে প্রচারে বেরিয়ে এলাকায় মহিলাদের বিক্ষোভের মুখে পড়লেন ‘অভয়ার মা’।বিধানসভা নির্বাচনের আবহে পানিহাটিতে ভোটপ্রচার ঘিরেই এবার ছড়াল চাঞ্চল্য। বিজেপি প্রার্থী অভয়ার মা এদিন প্রচারে বেরিয়ে হেনস্থার অভিযোগ তোলেন। তাঁর দাবি, তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং মারধরের চেষ্টাও করা হয়। যদিও শাসক দল তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। অভিযোগ, পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ(BJP Candidate Ratna Debnath)। সেই সময় স্থানীয় একদল মহিলা তাঁকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন।

বিজেপি কর্মীরা পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন। বিজেপি প্রার্থী অভয়ার মা অভিযোগ করে বলেন, তৃণমূলের দুষ্কৃতীরা তাকে মারার চেষ্টা করেছে। কর্মীরা আহত হয়েছেন। ভোটের সময় এ ধরনের ঘটনা কাম্য নয়। তৃণমূল ভয় পেয়েই এভাবে আক্রমণ চালাচ্ছে। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলার সব মেয়েদের নিরাপত্তার জন্য লড়াই চালিয়ে যাবেন। এর শেষ দেখে ছড়ার কথাও জানান তিনি। অন্যদিকে, তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ(TMC Candidate Trithankar GhoshRatna Debnath ) এই সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

তাঁর দাবি, বিজেপি প্রার্থী বহিরাগতদের নিয়ে প্রচার করছিলেন এবং বিভিন্ন সরকারি প্রকল্প, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, বন্ধ হয়ে যেতে পারে বলে মানুষকে ভয় দেখাচ্ছিলেন। এর জেরেই স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। নির্বাচনের মুখে এই ধরনের অভিযোগ ও পালটা অভিযোগ পরবর্তীতে কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। ইতিমধ্যেই পানিহাটি এলাকায় আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার কে কেন্দ্র করে উত্তাপ বেড়েছে। সেখানে বুধবার দুপুরে ছয় নম্বর ওয়ার্ডে বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে আরও উত্তেজনা ছড়াল।

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১