Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ববিতা বললেই ঘর খুঁজে দেবেন পরেশ, সাহায্য করবেন কুণালও

মেখলিগঞ্জ ইন্দিরা গার্লস হাইস্কুলে শিক্ষিকার চাকরি পেয়েছেন ববিতা। তিনি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতের দ্বারস্থ হতে ফের উদ্যোগী হচ্ছেন ববিতা সরকার (BABITA SARKAR)। পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে আইনি লড়াই করে মেখলিগঞ্জ ইন্দিরা গার্লস হাইস্কুলে শিক্ষিকার চাকরি পেয়েছেন ববিতা। তিনি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা।

ববিতার অভিযোগ, ভাড়ার জন্য ঘর খুঁজে পাচ্ছেন না তিনি। এর পেছনে ‘শাসক দলের চক্রান্ত’ দেখছেন তিনি। অভিযোগ, অনেক খুঁজে একটা ঘর পেয়েছিলেন তিনি। তবে বাড়ি ভাড়ার জন্য অগ্রিম দিতে গেলে বাড়ির মালিক না করে দিয়েছিলেন। ওই বাড়ির মালিক না কি জানিয়েছিলেন, ‘চাপ আছে’। পরবর্তীকালে তিনি না কি জানিয়েছিলেন, পুরসভা থেকে নোটিশ দেওয়া হয়েছে, ভাড়া দেওয়ার অনুমতি নেই বলে। তবে তারপরে অন্যত্র বাড়ি ভাড়া পেলেও নিরাপত্তার অভাব বোধ করছেন ববিতা। তিনি বলেন, স্বামী কর্মসূত্রে বাইরে  থাকেন। তাই সন্তানদের নিয়ে একা থাকতে হয়। তা নিরাপদ নয়।

আরও পড়ুনচাকরি পাওয়ার পর এবার নয়া সমস্যায় ববিতা সরকার 

যার এলাকায় ববিতা ঘর খুঁজছেন সেই বিধানসভা পরেশ অধিকারীর। সেই পরেশের অবশ্য দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। বলেন, ঘর না পাওয়ার কোনও কারণ নেই। তিনি বলেন, ‘ও কেমন ঘর খুঁজছে সেটা দেখতে হবে। এরপরেই বলেন, ববিতা তাঁর কাছে এলে তিনি সাহায্য করবেন।

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এই প্রসঙ্গে বলেন, ওঁ ন্যায্য চাকরি করছেন। বলেন, এলাকার তৃণমূল কর্মীদের তিনি নিজে বলবেন ববিতার সমস্যার সমাধান করার জন্য।

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি