যে পঞ্চায়েত তৃণমূলকে বেশী ভোটে জেতাবে, তাদেরকে ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার টাকা দেওয়া হবে: পার্থ ভৌমিক

Share:

নিজস্ব প্রতিনিধি ,নৈহাটি: যে পঞ্চায়েত তৃণমূলকে বেশী ভোটে জেতাবে তাদেরকে ডিসেম্বর মাসের মধ্যে আবাস যোজনার টাকা দেওয়া হবে। নৈহাটিতে বললেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক(Partha Bhowmick) ।কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আবাস যোজনার রাজ্যের প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগ বারংবার করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে ।সেই বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যদি কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা না দেয় তাহলে রাজ্য সরকার আবাস যোজনার টাকা প্রাপকদের দেবে ।

আবাস যোজনার টাকার বিষয়ে নৈহাটির(Naihati) এক দলীয় কর্মসূচিতে বলতে গিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক জানান যে, চারটে পঞ্চায়েত নৈহাটি বিধানসভার মধ্যে রয়েছে । তার মধ্যে যারা ভালো ফল করবে এবং তৃণমূল কংগ্রেসকে জেতাবে, সেই পঞ্চায়েতকে আবাস যোজনার টাকা ডিসেম্বর মাসের মধ্যে দিয়ে দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে।ব্যারাকপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থীর আবাস যোজনার বক্তব্যের বিষয় নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি মুখপাত্র শীলভদ্র দত্ত জানান, আসলে পার্থ ভৌমিক বুঝতে পেরেছেন তৃণমূল কংগ্রেস জিতবে না ।সেই কারণে মানুষকে ভুল বোঝাচ্ছেন । বিষয়টি নির্বাচনী আচরণ বিধি উলঙ্গন করা হচ্ছে বলেও তিনি জানান এবং নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো হবে বলেও দাবি করেন তিনি ।

এদিকে, অশোকনগরে(Asoknagar) তৃণমূল পঞ্চায়েত উপ প্রধানকে গুলি করে খুনের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত গৌতম দাস । উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার গুমা ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস খুনের ২৬ দিন পর গ্রেপ্তার মূল অভিযুক্ত । ঘটনার পর থেকে অভিযুক্ত বসিরহাটে পালিয়ে ছিল, পুলিশ সূত্রে এমনটাই খবর। ইলেকট্রনিক ডিভাইসের সাপোর্ট নিয়ে বারাসত জেলা পুলিশ বুধবার রাতে তাকে বসিরহাট(Bashirhat) এলাকা থেকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার অভিযুক্ত গৌতম দাসকে বারাসাত আদালতে পেশ করা হয়। পুলিশের পক্ষ থেকে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় ।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের