‘আমার কোনও টাকা নেই’, ফের বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়

উদ্ধার হওয়া টাকা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। রবিবার জোকা ইএসআই হাসপাতালে তিনি বলেন, 'আমার কোনও টাকা নেই।'

Share:

নিজস্ব প্রতিনিধি: উদ্ধার হওয়া টাকা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। রবিবার জোকা ইএসআই হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে আনা হয়। হাসপাতালে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘আমার কোনও টাকা নেই।’

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির গোয়েন্দারা। তদন্তকারীদের জেরায় অর্পিতা সেই টাকা নিজের নয় বলে দাবি করেছেন। তিনি জানিয়েছিলেন উদ্ধার হওয়া টাকা পার্থ চট্টোপাধ্যায়ের। এবার এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রবিবার জোকা ইএসআই হাসপাতালে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘আমার কোনও টাকা নেই।’ এর আগে শুক্রবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। রবিবার জোকা ইএসআই হাসপাতালে ঢোকার আগে পার্থকে সেই ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সময় এলেই বুঝতে পারবেন কে ষড়যন্ত্র করছে।’ অন্যদিকে ইডির গোয়েন্দারা পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের যে অ্যাকাউন্টগুলি ফ্রিজ করেছেন সেই অ্যাকাউন্টগুলিতে প্রায় ৮ কোটি টাকা রয়েছে বলে ইডির তরফে জানানো হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে কার টাকা, টাকার উৎস কী, কোন লেনদেনের জন্য এই টাকা রাখা হয়েছিল তা খতিয়ে দেখছেন ইডির গোয়েন্দারা।

উল্লেখ্য পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার করেছেন ইডির গোয়েন্দারা। উদ্ধার হয় ৬ কেজি সোনা এবং বিদেশী মুদ্রা। অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে ইডির হেফাজতে রয়েছেন। দুজনকেই এই বিপুল টাকার উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে তথ্য জানার চেষ্টা করছেন। দুজনেরই ৪৮ ঘন্টা অন্তর স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্দেশ দেয় আদালত। আদালতের নির্দেশ মেনে রবিবার তাঁদেরকে জোকা ইএসআই হাসপাতালে আনা হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের