ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা

ঘূর্ণিঝড়টি ওড়িশা বা অন্ধ্র উপকূলে আছড়ে পড়লেও পশ্চিমবঙ্গেও এর প্রভাব থাকবে বলে আগেই জানিয়েছিল আলিপুর হাওয়া অফিস।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ। শুক্রবারই এটি শক্তিশালী সাইক্লোনে পরিনত হবে বলে দিল্লির মৌসম ভবন থেকে জানানো হয়েছে। শনিবার রাতের মধ্যেই এটি আছড়ে পড়বে ওড়িশা বা অন্ধ্র উপকূলে। সেসময় ঘূর্ণিঝড় জাওয়াদের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০-১১০ কিলোমিটার পর্যন্ত। ঘূর্ণিঝড়টি ওড়িশা বা অন্ধ্র উপকূলে আছড়ে পড়লেও পশ্চিমবঙ্গেও এর প্রভাব থাকবে বলে আগেই জানিয়েছিল আলিপুর হাওয়া অফিস। শনিবার বিকেল থেকেই বাংলার উপকূলীয় এলাকা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দুর্যোগের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ ডিসেম্বরের শুরুতেই বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে মেঘের ঘনঘটা দেখা যাবে। বঙ্গোপসাগর উপকূলবর্তী পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। শনিবার থেকে বৃষ্টির তেজ বাড়বে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, ও ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের। শুক্রবার থেকেই মৎসজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।

ঘূর্ণিঝড় জাওয়াদের জেরে আবার বঙ্গে শীত আটকে গিয়েছে। কয়েকদিন আগেও কলকাতা-সহ গোটা রাজ্যে শীতের আমেজ এসেছিল, যা এখন কার্যত উধাও। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৯৩ শতাংশ। ফলে ডিসেম্বরের শুরুতে জাঁকিয়ে শীত অধরাই রয়েছে বঙ্গে। তবে জাওয়াদের বিদায়ের পর রাজ্যে জাঁকিয়ে শীত পড়বে বলেই আশ্বাসবানী শুনিয়েছেন আবহবিদরা।

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার