কুলটিতে মোবাইল ফোন নিয়ে ধরা পড়া ছাত্রীর পরীক্ষা বাতিল পর্ষদের

পশ্চিম বর্ধমান জেলা মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা আহ্বায়ক রাজীব মুখোপাধ্যায় এই বিষয়ে বলেন, কুলটির নিয়ামতপুরের একটি উচ্চ বালিকা বিদ্যালয়ের এক ছাত্রী কুলটি গার্লস হাইস্কুলে সোমবার পরীক্ষা দিচ্ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি,পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমান জেলার কুলটির স্কুলে মোবাইল ফোন সহ ধরা পড়ে এক পরীক্ষার্থী। কুলটির নিয়ামতপুর এলাকার একটি হাইস্কুলের ছাত্রী সোমবার মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন সহ ধরা পড়ে কুলটি গার্লস হাই স্কুলে। এদিন পরীক্ষা কেন্দ্রের পরিদর্শকরা তাকে প্রশ্নপত্র খাতা ও মোবাইল ফোন সহ ধরেন। এরপর বিষয়টি মধ্যশিক্ষা পর্ষদকে জানানো হয়। এরপর পর্ষদের নির্দেশে ঐ ছাত্রীকে ” রিপোর্টেড এগেনস্ট ” বা ” আর এ ” করে দেওয়া হয়। পর্ষদ নির্দেশ দিয়ে বলেছে চলতি বছরে ঐ ছাত্রী আর কোন পরীক্ষা দিতে পারবে না।

পশ্চিম বর্ধমান জেলা মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা আহ্বায়ক রাজীব মুখোপাধ্যায় এই বিষয়ে বলেন, কুলটির নিয়ামতপুরের একটি উচ্চ বালিকা বিদ্যালয়ের এক ছাত্রী কুলটি গার্লস হাইস্কুলে সোমবার পরীক্ষা দিচ্ছিল। এই পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই হলের পরীক্ষকরা লক্ষ্য করেন, ঐ পড়ুয়া মোবাইল ফোন দেখে পরীক্ষার উত্তরপত্র লেখার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে তাকে ধরা হয়। মোবাইল, পরীক্ষার প্রশ্ন ও উত্তর পত্র সহ সমস্ত কিছু আটক করা হয়। বিষয়টি সঙ্গে সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদকে জানানো হয়।

পরে পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে ঐ ছাত্রীকে ‘আর এ’ করা হোক। তিনি আরো বলেন, একইসঙ্গে চলতি বছরে ঐ পড়ুয়া আর পরীক্ষা দিতে পারবে না। এদিকে, পর্ষদ যখন প্রশ্নপত্র যাতে ভাইরাল বা ফাঁস কোনভাবে না হয় অথবা টোকাটুকি বন্ধে মরিয়া, তখন কিছু পরীক্ষার্থীদের মধ্যে এখনো এই ধরনের অন্যায় বা অপরাধমূলক কাজ করা ঘটনায় শিক্ষকরা রীতিমতো চিন্তিত। তাদের বক্তব্য, এই প্রবণতা ভালো নয়। এদিকে পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সোমবার রাতে মালদার একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়ে দেন করা নজরদারি চলছে মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে। কোনোভাবেই প্রশ্ন ফাঁস যাতে না হয় তার জন্য সতর্ক রয়েছে পর্ষদ। একটি চক্র প্রশ্ন ফাঁস বিষয় নিয়ে সক্রিয় রয়েছে ।পর্ষদ ওই চক্রের ওপর কড়া নজর রাখছে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ