এই মুহূর্তে

পাঁশকুড়ায় বন্ধুদের বাঁচাতে গিয়ে বন্দে ভারত ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি, পাঁশকুড়া: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় বন্দে ভারতের ধাক্কায় মৃত্যু ১ জনের। ঘটনাস্থলে পাঁশকুড়া থানার জিআরপি সহ রেল পুলিশের আধিকারিকেরা।পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার নারায়ণ পাকুড়িয়া মুড়াইল স্টেশনে পাঁশকুড়া শিমূলহান্ডা গ্রামের যুবক নকির হাসমির (১৭) ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়। দিঘা থেকে বন্ধুদের সাথে ফিরছিলেন ওই যুবক। ট্রেন থেকে নেমে নারায়ণ পাকুড়িয়া স্টেশনে টিকেট কেটে ফের ওই যুবক পাঁশকুড়া স্টেশনে যাওয়ার জন্য ট্রেন ধরার উদ্দেশ্যে স্টেশন সংলগ্ন ট্রেন লাইন পারাপার করার সময় আপ বন্দেভারত এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয়।

জানা গেছে, কয়েকজন বন্ধু মিলে দিঘা গিয়েছিল। বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা। ঘটনাস্থলে আসে পাঁশকুড়া থানার জিআরপি সহ রেল পুলিশের আধিকারিকেরা। স্থানীয় মানুষের অভিযোগ, ওই এলাকায় প্রায়শই রেললাইন বেরোতে গিয়ে সাধারণ মানুষ দুর্ঘটনার কবলে পড়ছেন। এলাকার মানুষ রেল আধিকারিকদের কাছে ডেপুটেশন জমা দিয়ে ওই এলাকায় একটি রেলগেট বানানোর আবেদন জানিয়েছে বারংবার।

কিন্তু রেলের উদাসীনতায় রবিবার আবারও এক যুবকের মৃত্যু হল। সঙ্গে থাকা তিন বন্ধুকে বাঁচাতে গিয়ে অকালে মারা গেলেন ওই যুবক। জিআরপি পুলিশ মৃত উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গিয়েছে। এলাকার মানুষ অবিলম্বে রেলের হস্তক্ষেপ দাবি করেছে। এই দুর্ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিজের জীবন দিয়ে ওই যুবক যেভাবে বন্ধুদের জীবন বাঁচাল তাতে হতবাক পরিবার থেকে এলাকার মানুষ সকলে। বন্ধুদের সাথে দিঘা ঘুরে ফেরার পথে এইরকম চরম পরিণতি ওই যুবকের হবে তা কেউ স্বপ্নেও ভাবতে পারেননি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরিত্যক্ত ট্রাফিক বুথে পড়ে রয়েছে ভবঘুরের নিথর দেহ, চাঞ্চল্য ধূপগুড়িতে

‘‌আমার সিঙ্গুর–নন্দীগ্রামের কথা মনে পড়ে যাচ্ছে’‌, কেন বললেন মুখ্যমন্ত্রী?‌

‘ভুতেদের’ লম্বা লাইন মালদার জেলাশাসক দফতরে

ভাটপাড়ায় গঙ্গায় তলিয়ে যাওয়া আরও ৩ জনের মৃতদেহ উদ্ধার করল এনডিএফ

মমতার ধর্নামঞ্চে রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট, কী বললেন?‌ উপস্থিত প্রতীকও

বড়ঞায় বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’র রথ আটকানো নিয়ে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte